নিজস্ব প্রতিবেদক :করোনার কারনে সরকারের সাধারন ক্ষমায় দ্বিতীয় দফায় বরিশাল কেন্দ্রিয় কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ৩৯জন কয়েদি।গত শুক্রবার স্বরাস্ট্র মন্ত্রনালয়ের এ সংক্রান্ত নির্দেশনা পাওয়ার পর আজ শনিবার বরিশাল কেন্দ্রিয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন ২ জন কয়েদি।
আইনী জটিলতা কাটিয়ে অপর ৩৭জনও আগামীকাল রবিবার (১০ মে) মুক্তি পাবে বলে জানিয়েছেন বরিশাল কেন্দ্রিয় কারগারের জেলার নূর মোহাম্মদ।তিনি জানান, দ্বিতীয় দফায় যাদের মুক্তির আদেশ এসেছে তারা সকলেই লঘুদন্ডপ্রাপ্ত কয়েদি। তাদের সাজার মেয়দ বাকী ছিলো ৬ মাস থেকে ১ বছর। আদেশ পাওয়ার পর শনিবার (০৯ মে) ২জনকে মুক্তি দেয়া হয়েছে।
জরিমানার টাকা অপরিশোধিত থাকায় বাকী ৩৭জনকে মুক্তি দেয়া সম্ভব হয়নি। তবে জরিমানার অর্থ পরিশোধ সাপেক্ষে আগামীকাল রবিবার তারা মুক্তি পেতে পারেন বলে জানান জেলার নূর মোহাম্মদ। এর আগে স্বরাস্ট্র মন্ত্রনালয়ের নির্দেশে প্রথম দফায় গত ২মে ৩জন এবং ৩ মে ৭জনকে বিশেষ ক্ষমতায় মুক্তি দেয়া হয় বরিশাল কেন্দ্রিয় কারাগার থেকে।
বরিশাল কেন্দ্রিয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক জানায়, করোনার কারনে সৃষ্ট পরিস্থিতিতে ৩ ক্যাটাগরিতে বরিশাল কেন্দ্রিয় কারাগারের ২৪২ জন বন্দিকে মুক্তির জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠানো হয়েছিলো। এরমধ্যে ৭৩ জন যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী রয়েছে, যাদের অন্তত ২০ বছর সাজা ভোগ করা হয়ে গছে। অপর দুই ক্যাটাগরিভূক্তরা হলো হাজতি এবং লঘুদন্ডপ্রাপ্ত বন্দি।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply