, ,

শিরোনাম :
বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি পুনরায় চাহিদার ৪০ ভাগের ওপরে এক দশকে বরিশালে হারিয়েছে ১ হাজারের বেশি পুকুর ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার নাশকতার মামলায় আ’লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা, বাকেরগঞ্জে চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা
বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে আরও ১১ বন্দীর মুক্তি

বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে আরও ১১ বন্দীর মুক্তি

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃপ্রাণঘাতী করোনাভাইরাসের কারণে বিশেষ ক্ষমতায় বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছে আরও ১১ বন্দী। আজ রোববার দুপুর নাগাদ তারা কারাগার থেকে মুক্তি পেয়ে বেরিয়ে আসেন। যারা মুক্তি পেয়েছে তারা কার্যত লঘু দন্ডপ্রাপ্ত।

এর আগে বিশেষ ক্ষমায় মুক্তির তৃতীয় দফায় আজ মোট ৩৯ জন বন্দিকে মুক্তির নির্দেশনা আসে স্বরাষ্ট্রমন্ত্রনালয় থেকে । কিন্তু নতুন মামলা সংক্রান্ত জটিলতা থাকায় ৭ জনের মুক্তি বিলম্ব হলেও বাকিরা পর্যায়ক্রমে মুক্তি পাচ্ছেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

এর আগে বরিশাল কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ ২৪২ জন বন্দিকে মুক্তি দেয়ার সুপারিশ করে কারা অধিদপ্তর এবং স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কাছে। এদের মধ্যে ৭৩ জন যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামি রয়েছে, যাদের অন্তত ২০ বছর সাজাভোগ করা হয়ে গেছে।

৩ ক্যাডাগরিতে সাজা মুক্তির জন্য সুপারিশ করা হয়েছে যার মধ্যে হাজতি ও লঘু দণ্ডপ্রাপ্ত রয়েছেন। কর্তৃপক্ষ বলেছে বন্দি মুক্তির প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এ পর্যন্ত মুক্তির নির্দেশনা পেলো ৪৯ জন।

উল্লেখ্য ৬৩৩ জন ধারন ক্ষমতার বরিশাল কেন্দ্রীয় কারাগারে বর্তমানে ১২৯৮ জন বন্দি রয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net