নিজস্ব প্রতিবেদক :বরিশালে লকডাউন ঘোষণার পরে পুলিশের তৎপরতা থাকলেও যানবাহন চলাচলে আরও কড়াকড়ি আরোপ করা হয়েছে। ইতিমধ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ রাত থেকে ভোর পর্যন্ত একটি টিম কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদে মোতায়েন করা হয়েছে।রোববার দিবাগত রাত থেকেই এ খবর পাওয়া যায়।
দৈনিক খবর বরিশাল অনলাইন পত্রিকায় ” বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বরিশাল-মাওয়া রুটে চলছে যাত্রীবাহী মাইক্রোবাস!” সংশ্লিষ্ট একটি সংবাদ প্রকাশ করা হয়। এরপর শনিবার (৯ মে) সকাল ১০ টায় নথুল্লাবাদ বাস টার্মিনালে কড়াকড়ি অভিযান পরিচালিত হয়েছে।শনিবার সকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদারের নেতৃত্বে অভিযান পরিচালনাকালে পটুয়াখালী থেকে ঢাকাগামী ২ টি মাইক্রোবাস নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে যাত্রী পরিবহন করার সময় গাড়ী দুটিকে আটক করা হয়।এছাড়াও ১ টি প্রাইভেট কারসহ ১১ টি মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) জাকির হোসেন মজুমদার জানান, বরিশাল নগরীর প্রবেশদ্বার তিনটি পয়েন্টে চেকপোস্ট রয়েছে। এছাড়াও রাত থেকে বাস টার্মিনাল এলাকায় চেকপোস্ট বসায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ।বর্তমানে বরিশাল থেকে ঢাকা যাওয়ার কোনো সুযোগ নেই। নথুল্লাবাদে রাতের জন্য একটি টিম রাখা হয়েছে। তাছাড়া সামাজিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পুলিশ।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply