, ,

শিরোনাম :
বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি পুনরায় চাহিদার ৪০ ভাগের ওপরে এক দশকে বরিশালে হারিয়েছে ১ হাজারের বেশি পুকুর ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার নাশকতার মামলায় আ’লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা, বাকেরগঞ্জে চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা
আন্তর্জাতিক গবেষণা প্রকাশনি নেচার ইন্ডেস্কে স্থান পেল ববি

আন্তর্জাতিক গবেষণা প্রকাশনি নেচার ইন্ডেস্কে স্থান পেল ববি

dynamic-sidebar

রবিউল ইসলাম, ববি 

 

যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রকাশনী সংস্থা ‘নেচার ইন্ডেস্ক- ২০২০’ এ প্রথম বারের জায়গা করে নিল বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। বিশ্ববিদ্যালয়টির ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক ইলিয়াস মাহমুদের গবেষণা পত্র প্রকাশের মধ্য দিয়ে এ স্বীকৃতি অর্জন করল বিশ্ববিদ্যালয়টি। গত ৩০ এপ্রিল নেচার ইন্ডেক্স তাদের এ বছরের প্রকাশনী উন্মুক্ত করে।

ঢাকাস্থ আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি), ঢাকা বিশ্ববিদ্যালয় ও আমেরিকার একাধিক প্রতিষ্ঠানের সহযোগিতায় ইলিয়াস মাহমুদের ‘পিট লেন্ট্রিন ( অাধপাকা টয়লেট) থেকে ভূগর্ভস্থ পানি দূষণ কমানো বিষয়ক একটি গবেষণা পত্র তৈরি করেন। যেটি আমেরিকান ক্যামিকেল সোসাইটি (এসিএস) থেকে প্রকাশিত গবেষণা পত্রিকা ইনভায়রনমেন্টাল সাইস্ন এন্ড টেকনোলজি তে গত বছর প্রকাশিত হয়েছিলো। উক্ত গবেষণা পত্রের প্রেক্ষিতে ইলিয়াস মাহমুদের গবেষণা কর্মটি এ বছরের ইন্ডেক্সে আসে।

নেচার ইন্ডেস্ক হল গবেষক ও অন্য প্রতিষ্ঠানের পারস্পারিক সম্পর্কের ভিত্তিতে তৈরিকৃত গবেষণার তথ্য সম্ভার। বিশ্বমানের বিভিন্ন গবেষণাপত্রের লেখক ও তাদের প্রতিষ্ঠানকে ন্যাচার ইন্ডেস্ক প্রতিবছর অন্তর্ভুক্ত করে এবং তাদের কাজ সেই বছরের উচ্চ মানসম্পন্ন গবেষণা কাজের নির্দেশক হিসেবে ধরা হয়।

২০১৮ সালের ১লা ডিসেম্বর থেকে ২০১৯ এর ৩০ই নভেম্বর পর্যন্ত পরিচালিত জরিপে বাংলাদেশ থেকে ৩৭টি গবেষণা পত্র জায়গা পেয়েছে এবছর। এর মধ্য সবচেয়ে বেশি ১৪টি গবেষণা পত্রে আইসিডিডিআরবি এর অন্তর্ভুক্তি রয়েছে। এর পরে ৮টি গবেষণা পত্র নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ব্রাক বিশ্ববিদ্যালয়ের ৩টি। এ ছাড়াও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের ১টি করে গবেষণা পত্রে অন্তর্ভুক্তি রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ইলিয়াস মাহমুদ জানান,একজন তরুণ গবেষক হিসেবে এটা আমার জন্য অনকে বড় আনন্দের বিষয়। আশা করি এ অর্জন আমাকে পরবর্তী গবেষণা কর্মকে আনেক বেশী উৎসাহিত করবে।

বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. মোঃ ছাদেকুল আরেফিন উচ্ছ্বাস প্রকাশ করে জানান,করোনা পরিস্থিতিতে এমন একটা সংবাদ বরিশাল বিশ্ববিদ্যালয়কে গর্বিত করেছে। সংবাদটি পাবার পর ঐ শিক্ষককে অভিনন্দন ও শুভকামনা জানান হয়েছে।

তিনি আরও জানান, আমি এখানে যোগদানের শুরু থেকেই সহশিক্ষা ও গবেষণা কার্যক্রমে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থীদের গবেষণা সহায়ক পরিবেশ নিশ্চিত করা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net