, ,

শিরোনাম :
বরিশালে খাটের নিচ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, বৃদ্ধা গ্রেপ্তার বরিশালে মেট্রো ডিবির অভিযানে মাদক ব্যবসায়ী আটক বরিশালে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত গোপালগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা, এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে আহত শতাধিক বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শতবর্ষের আয়োজনে পুরোনো আঙিনায় ফিরলেন প্রাক্তন ছাত্রীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ সংসদে বিএনপি এমপির অভিযোগ, দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বরিশালে গরু চুরির সন্দেহে আটক ৩, বসতঘর-গোয়ালঘরে আগুন সাংবাদিকতার পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার! বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক
১০ দফা দাবিতে বরিশালে ট্রেড ইউনিয়নের মানববন্ধন

১০ দফা দাবিতে বরিশালে ট্রেড ইউনিয়নের মানববন্ধন

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার : শ্রমজীবী মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু, নগদ অর্থ সহায়তা দেওয়া এবং ত্রাণ ব্যবস্থাপনায় অনিয়ম, দুর্নীতি ও পক্ষপাতিত্ব দূর করাসহ ১০ দফা দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (১১ মে) বেলা ১১টায় বরিশাল নগরের সদররোডে এ কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলা কমিটি।

বরিশাল মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি স্বপন দত্তের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন বরিশাল জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট এ.কে আজাদ, জেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলাউদ্দিন মোল্লা, নৌ-যান শ্রমিক ফেডারেশন বরিশালের সভাপতি আবুল হাসেম মাস্টার প্রমুখ।

ট্রেড ইউনিয়নের ডাকা কর্মসূচিতে একাত্বতা প্রকাশ করে অংশ নেয় বরিশাল মহানগর রিকশা, ভ্যান, ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়ন, বরিশাল মহানগর দোকান কর্মচারী ইউনয়ন, বরিশাল জেলা নির্মাণ শ্রমিক ইউনয়নসহ ১০টি শ্রমিক সংগঠন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net