, ,

শিরোনাম :
শের-ই-বাংলা মেডিকেলে অটোরিকশা চুরির চেষ্টা, আনসার সদস্যদের হাতে আটক ১ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গের অভিযোগে বিসিবি পরিচালক মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা ৮ বছরে বরিশালে ১ হাজার ২৫৬ খুন বরিশালে মিছিলের প্রস্তুতিকালে ব্যানারসহ ছাত্রলীগের ৭ নেতা-কর্মী আটক প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ, ব্যানারে আগুন বরিশাল কোতয়ালী থানায় এক মাসে আটক নিষিদ্ধ সংগঠনের ৫৬ কর্মী বরিশালে খাটের নিচ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, বৃদ্ধা গ্রেপ্তার বরিশালে মেট্রো ডিবির অভিযানে মাদক ব্যবসায়ী আটক বরিশালে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত গোপালগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা, এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে আহত শতাধিক
বরিশালে মাদ্রাসা শিক্ষিকার জমানো টাকায় ছাত্রীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বরিশালে মাদ্রাসা শিক্ষিকার জমানো টাকায় ছাত্রীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল নগরীর ৫ নং ওয়ার্ড, কীর্তনখোলা নদীর পাড়ে অবস্থিত মোহাম্মদপুর হযরতা মা ফাতিমাতুজ্জোহরা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষকের জমানো টাকা দিয়ে ৫০ জন ছাত্রীর মাঝে উপহার সামগ্রী (চাল,ডাল, আলু,পিয়াজ,সাবান) বিতরন করা হয়। গতকাল মাদ্রাসা ভবনে বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, প্রধান শিক্ষিকাসহ ,অন্যন্য শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।

উল্লেখ্য, সারা বিশ্বে মহামারি করোনা ভাইরাসের কারনে দেশের মানুষ কর্মহীন হয়ে পড়েছে। কিন্তু উল্লেখিত মাদ্রাটির শিক্ষার্থীদের পরিবার খুব কস্টে আছে তাই ছাত্রীদের মনবল ধরে রাখতে এবং ইসলামি শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে পরিচালক এবং মাদ্রাসার প্রধান শিক্ষিকার বেতন থেকে জমানো কিছু টাকা দিয়ে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

ব্যাতিক্রমী এ বিষয়টিকে ছাত্রীদের অভিভাবকরাও অভিনন্দন জানিয়েছেন। ছাত্রীর অভিবাবকরা খাদ্য সমগ্রী পেয়ে খুশিতে মাদ্রাসার উন্নতি কামনা করেন। তবে এই মাদ্রাসার অসহায় শিক্ষার্থীদের কোন মহান ব্যাক্তি কোন ধরনের সাহায্য করতে চাইলে মাদ্রাসার ০১৭৬২১০০৫৩১ নাম্বারে যোগাযোগ করতে পারেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net