, ,

শিরোনাম :
বরিশাল নগরীতে ট্রাফিক সার্জেন্ট হাসানের উপর হামলা

বরিশাল নগরীতে ট্রাফিক সার্জেন্ট হাসানের উপর হামলা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীতে এবার ট্রাফিক সার্জেন্ট উপর হামলার ঘটনা ঘটেছে। ক্ষোভের পরিপেক্ষিতে এমন হামলা ঘটেছে বলে জানান স্থানীয় প্রত্যক্ষদশী। সরেজমিনে জানা যায় ভিন্ন তথ্য, বরিশাল নগরীর রুপাতলী চান্দু মার্কেটের একটি বিকাশের দোকানে বোনকে টাকা পাঠান

ট্রাফিক সার্জেন্ট হাসান। অনেক সময় পার হলেও টাকা কেন পাঠানো হয়নি এর কারন জানতে চাইলে কথাকাটাকাটির এক পর্যায়ে ট্রাফিক সার্জেন্ট হাসানের উপর উপর চড়াও হন দোকানদার লিটন।

তিব্র কথাকাটাকাটির এক পর্যায়ে স্থানীয় কয়েকজন বখাটের সঙ্গে নিয়ে হাসানকে চর-থাপ্পর দিয়ে টানা হেচড়া করতে থাকেন ওই ব্যবসায়ী। এসময় সার্জেন্ট হাসানের পরিহিত পুলিশের ইউনিফর্ম ছিড়ে যাওয়া সহ শারিরিকভাবে লাঞ্চিত হয়। এবিয়ে কোতোয়ালি থানার ওসি নুরুল ইসলাম বলেন, মারধরের মতো কোন ঘটনা ঘটেনি, দুজনের মধ্যে শুধু কথা কাটাকাটি হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net