, ,

শিরোনাম :
পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার নাশকতার মামলায় আ’লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা, বাকেরগঞ্জে চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা প্রকাশিত সংবাদের প্রতিবাদ মেহেন্দিগঞ্জে ভয়াবহ নদীভাঙন, কয়েক দিনে বিলীন অসংখ্য ঘর ও দোকান বরিশাল নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় বিসিসি’র পাশে ওয়ার্ল্ড ভিশন দক্ষিণাঞ্চলের ২ হাজার ৫৯৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক
ঝালকাঠিতে স্বামীর সাথে অভিমানে নারী কনস্টেবলের আত্মহত্যা

ঝালকাঠিতে স্বামীর সাথে অভিমানে নারী কনস্টেবলের আত্মহত্যা

dynamic-sidebar

ঝালকাঠি প্রতিনিধিঃঝালকাঠিতে স্বামীর সাথে অভিমান করে এক নারী কনস্টেবল বিষপানে আত্মহত্যা করেছেন। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে বৃহস্পতিবার রাত ৮টার দিকে নাদিরা আক্তার নামে ওই কনস্টেবলের মৃত্যু হয়। তিনি ঝালকাঠি পুলিশ লাইনসে কর্মরত ছিলেন বলে জানা গেছে। তার স্বামী তরিকুল ইসলামও একই স্থানে কর্মরত রয়েছেন।

বরিশাল শের-ই বাংলা হাসপাতালের একটি সূত্র জানায়- নাদিরা আক্তর নামের নারী কনস্টেবল বিষপানে অসুস্থ হয়ে বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আসেন। পরে তাকে ভর্তি করে মেডিসিন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আড়াই ঘণ্টার মাথায় রাত ৮টার দিকে তার মৃত্যু ঘটে।

শেবাচিমে হাসপাতালে ডিউটিরত পুলিশ কর্মকর্তা মো. নাজমুল এই তথ্য নিশ্চিত করলেও নাদিরার আত্মহত্যার কারণ বলতে পারছেন না।

ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহামুদ হাসান জানান, স্বামীর সাথে নারী কনস্টেবলের গত দুদিন ধরে পারিবারিক কলহ চলছিল। সেই জেরেই নাদিরা বৃহস্পতিবার বিকেলে সদর থানার অদুরে ভাড়াটিয়া বাসায় বিষপান করেন। এতে তিনি অসুস্থ্য হয়ে পড়লে প্রতিবেশিদের কাছে খবর পেয়ে স্বামী ছুটে গিয়ে উদ্ধার করে প্রথমে জেলা হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net