নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে প্রতিদিন ত্রিশটি স্পটে দেয়া হচ্ছে টিসিবি’র পণ্য। এ কারণে খুশি সাধারণ মানুষ। প্রতিদিনের মতো আজও সকাল ১১ টার দিকে শুরু হয় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম।
নগরের ১১ টি স্পটে বিক্রি করা হচ্ছে টিসিবির পণ্য। বাকী ১৯ টি স্পট বরিশাল জেলার ৯ উপজেলায়। প্রতিদিন এ ত্রিশ স্পটে ২৫ টন চিনি, ৬ টন মশুরের ডাল, ৬০ হাজার লিটার সবায়িন তেল এবং ১৫ টন পেঁয়াজ বিক্রি করা হচ্ছে।
এরমধ্যে জনপ্রতি ৫০ টাকা কেজি দরে সর্বোচ্চ তিন কেজি চিনি, ৫০ টাকা দরে ১ কেজি মশুরের ডাল, ৮০ টাকা লিটার দরে সর্বোচ্চ ৫ লিটার তেল এবং ২৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ৪ কেজি পেয়াজ বিক্রি করা হচ্ছে।
এছাড়া সোলা এবং খেজুর ১০ মে থেকে শেষ হয়ে গেছে। এদিকে ন্যায্য মূল্যে পণ্য পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ। এদিকে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply