, ,

শিরোনাম :
বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি পুনরায় চাহিদার ৪০ ভাগের ওপরে এক দশকে বরিশালে হারিয়েছে ১ হাজারের বেশি পুকুর ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার নাশকতার মামলায় আ’লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা, বাকেরগঞ্জে চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা
বরিশালে রাতের আধাঁরে অসহায় মানুষের বাড়িতে ঈদ উপহার নিয়ে (ট্রাফিক)ডিসি খাইরুল আলম

বরিশালে রাতের আধাঁরে অসহায় মানুষের বাড়িতে ঈদ উপহার নিয়ে (ট্রাফিক)ডিসি খাইরুল আলম

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ নিজ পরিবারের ঈদ শপিংয়ের টাকা দিয়ে রাতের আধাঁরে অসহায়,দরিদ্র,কর্মহীন মানুষের বাড়িতে ঈদ উপহার সামগ্রী পৌছে দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর)মোঃ খাইরুল আলম।

শনিবার গভীর রাতে ব্যাক্তিগত উদ্যোগে নিজের ঈদ শপিংয়ের টাকা দিয়ে বরিশাল ব্যাপ্টিস্ট মিশন রোড,সাগরদী  দরগাহবাড়ী,বটতলা, কাউনিয়া,ও পলাশপুর এলাকায় ঘুরে ঘুরে অসহায়,দরিদ্র ও কর্মহীন মানুষের ঘড়ে ঘড়ে ঈদ উপহার বিতরন করেছেন তিনি।

এ সময় উপ-পুলিশ কমিশনার (উত্তর)খাইরুল আলম বলেন,দেশের এই দুর্যোগময় ভয়াবহ পরিস্থিতিতে সম্মুখ যোদ্ধা হয়ে অসহায় মানুষের পাশে দাড়াতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি।

এ সময় তিনি আরও বলেন,দেশের মানুষের সেবক হিসেবে নিজের জীবন বাজি রেখে কাজ করছে পুলিশ। আপনাদের যে কোন প্রয়োজনে সব সময় আমার দরজা খোলা থাকবে। দেশের এই দুর্যোগময় সময় সবাই নিজ নিজ ঘরে থেকে মহামারি করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যান। আপনাদের যে কোন প্রয়োজনে পুলিশ আপনাদের সেবায় সর্বদা নিয়োজিত আছে। জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার দেশ গড়তে দিনরাত কাজ করে যাচ্ছে পুলিশ। সবাই নিজ নিজ ঘরে থেকে পুলিশকে সহযোগিতা করে যান।আল্লার অশেষ মেহেরবানীতে আমরা এ যুদ্ধে জয়ী হয়ে আবার নিজ নিজ কর্মস্থলে ফিরে যাব। বর্তমান প্রধানমন্ত্রী সে লক্ষে কাজ করে যাচ্ছেন।তার নের্তৃত্বে আমরা উজ্জীবিত হয়ে করোনা মুক্ত বাংলাদেশ গড়তে সমর্থ হব।

উল্লেখ্য,শুধু বরিশালেই নয় ইতিপূর্বে যে সকল যায়গায় কর্মরত ছিলেন মৌলভী বাজার সহ অন্যান্য যায়গায় অসহায় মানুষের মাঝে ঈদ উপহার পৌছে দিয়েছেন তিনি। এছাড়াও খাইরুল আলম তার প্রাপ্ত রেশন নিজ এলাকার দরিদ্র পরিবারের মাঝে উপহার হিসাবে অসহায় সাধারন মানুষের মাঝে বিলিয়ে দিয়েছেন তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net