, ,

শিরোনাম :
বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালের মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা ইলিয়াস গ্রেফতার কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট
বরিশালে যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ

বরিশালে যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলায় এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে, যাকে হত্যা করা হয়েছে বলে পরিবারের অভিযোগ।

এ ঘটনায় ওই নারীর স্বামী ও শ্বশুর-শাশুড়িকে গ্রেপ্তার করেছে করেছে পুলিশ। আগৈলঝাড়া থানার ওসি আফজাল জানান, উপজেলার রত্নপুর গ্রাম থেকে মঙ্গলবার ভোরে মুক্তি রানী বৈদ্যর (১৮) লাশ তারা উদ্ধার করেন।

গ্রেপ্তাররা হলেন- মুক্তির স্বামী মিঠুন বৈদ্য, শ্বশুর খোকন বৈদ্য ও শ্বাশুড়ি রিনা সমাদ্দার। ওসি বলেন, “মুক্তির সঙ্গে মিঠুনের প্রেমের সম্পর্ক ছিল। ১০ মাস আগে তাদের পারিবারিকভাবে বিয়ে হয়। এরপর থেকে বিভিন্ন কারণে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল।

এ ঘটনায় মুক্তির বাবা সুমন বৈদ্য একটি হত্যা মামলা দায়ের করেছেন এবং লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

মুক্তির বাবা বলেন, তার মেয়ের বিয়ে পারিবারিকভাবে হলেও তা মন থেকে মেনে নিতে পারেনি মিঠুনের পরিবার। বিভিন্ন সময় যৌতুক হিসেবে গহনা আর নগদ টাকা দাবি করে আসছছিল মেয়ে জামাই ও তার বাবা-মা।

কিন্তু তিনি দিনমজুর হওয়ায় সেই দাবি পূরণ করতে পারেন নি। এ কারণে শারীরিক ও মানসিক নির্যাতন চলতো তার মেয়ের উপর।

যৌতুকের টাকা না পেয়ে মুক্তিকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয় বলে অভিযোগ ‍সুমনের।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net