, ,

শিরোনাম :
বরিশালে গলায় ফাঁস দিয়ে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা

বরিশালে গলায় ফাঁস দিয়ে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের কাশিপুর এলাকায় সোনিয়া আক্তার (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২৬ মে ) রাত সাড়ে ৯টার দিকে এয়ারপোর্ট থানা পুলিশ ২ নং কাশিপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এলাকার খাঁ বাড়ি থেকে সোনিয়া আক্তারের মরদেহ উদ্ধার করে।

ওই রাতেই নিহতের লাশ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে । সোনিয়া আক্তার সারসী গ্রামের আজাহার খাঁ এর মেয়ে।

সে লাকুটিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সপ্তম শ্রেনির ছাত্রী। এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এস এম জাহিদ বিন আলম বলেন,মাদ্রাসা ছাত্রী আত্মহত্যার খবর পেয়ে ডিউটিরত পুলিশ পাঠিয়ে লাশটি উদ্ধার করেছি। কি কারণে আত্মহত্যা করেছে তা এখনো জানতে পারিনি। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net