নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে অধ্যক্ষ পদে টানা ২৯ মাস দায়িত্ব পালনের পর সরকারি চাকুরি থেকে অবসরে যাচ্ছেন প্রফেসর শফিকুর রহমান সিকদার। শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, তিনি আজ শনিবার বিএম কলেজের ৬৫তম অধ্যক্ষ হিসেবে বিএম কলেজ থেকে অবসর গ্রহণ করবেন।
কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আলামিন সরোয়ার জানান, ১৯৬১ সালের পহেলা জুন ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় জন্মগ্রহণ করেন তিনি। সপ্তম বিসিএস এর মাধ্যমে শিক্ষা ক্যাডারে যোগদান এবং ২০১৮ সালের পহেলা জানুয়ারী বিএম কলেজে অধ্যক্ষ পদে যোগদান করেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply