মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫৩

শিরোনাম :
কালো ধোঁয়ায় দমবন্ধ জীবন, টায়ার রিসাইক্লিং প্লান্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান! পটুয়াখালী ৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ তথ্যমন্ত্রীর বাড়িতে ভাজা ইলিশ-রসমালাইয়ে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত যে দুই বিষয়ে বেশি ফেল করেছে শিক্ষার্থীরা তীব্র গরমের সঙ্গে লোডশেডিংয়ের ভোগান্তি, অতিষ্ঠ বরিশালবাসী! বরিশাল বোর্ডে ১৫ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ৫ বিদ্যালয়ে সবাই ফেল বরিশাল বিভাগে পাসের হারে শীর্ষে পিরোজপুর! এসএসসি পরীক্ষার ফল প্রকাশ: বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ দুর্ঘটনায় আহত ববি শিক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

বরিশাল বোর্ডে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥মাধ্যমিক পরীক্ষায় (এসএসসি) বরিশাল শিক্ষাবোর্ডে গতবছরের ধারাবাহিকতায় এবারও পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি দুটিই বেড়েছে। এ বছর পাসের হার ৭৯ দশমিক ৭০। গত বছর ছিল ৭৭ দশমিক ৪১। ২০১৫ সাল থেকে এ বোর্ডে পাসের হার কমা শুরু হলে চার বছর পর গত বছর এ অবস্থার উন্নতি ঘটে।

 

এবারও পাসের হারের সঙ্গে বেড়েছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। এবার মোট ৪ হাজার ৪৮৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এদের মধ্যে ছেলে পরীক্ষার্থী ২ হাজার ১০৯ জন এবং মেয়ে পরীক্ষার্থী ২ হাজার ৩৭৪ জন। গত বছর এ বোর্ডে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল ৪ হাজার ১৮৯ জন।রোববার সকালে বরিশাল শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করে। চলমান করোনা সংকটের কারণে এবার ফল প্রকাশে কোনো ধরনের আনুষ্ঠানিকতা করা হয়নি।

 

 

 

বরিশাল বোর্ডের ফলাফল থেকে জানা গেছে, উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে জিপিএ ৪-৫ পেয়েছে ১৮ হাজার ১১০ জন, জিপিএ ৩.৫-৪ পেয়েছে ১৮ হাজার ৫৩৩ জন, জিপিএ ৩-৩.৫ পেয়েছে ২৩ হাজার ৮৭ জন, জিপিএ-২-৩ পেয়েছে ২৪ হাজার ৬২৫ জন এবং জিপিএ ১-২ পেয়েছে ৭৭৮ জন।এ বছর সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী পাস করেছে বিজ্ঞান বিভাগে। এ বিভাগে ২৫ হাজার ৭৭৩ জনের মধ্যে পাস করেছে ২৩ হাজার ৬৫৯ জন।

 

পাসের হার ৯১ দশমিক ৮০। মানবিক বিভাগে ৬৪ হাজার ২৫৪ জনের মধ্যে পাস করেছে ৪৭ হাজার ৯১৬ জন। পাসের হার ৭৪ দশমিক ৫৭। ব্যবসায় শিক্ষা বিভাগে ২২ হাজার ৪০৯ জনের মধ্যে পাস করেছে ১৮ হাজার ৪১ জন। পাসের হার ৮০ দশমিক ৫১।বরিশাল শিক্ষাবোর্ডে মোট পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১ লাখ ১২ হাজার ৪৩৬ জন। এদের মধ্যে পাস করেছে ৮৯ হাজার ৬১৬।বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন বলেন, বিগত বছরের থেকে ফলাফল ভালো হয়েছে, তবে অন্যান্য বোর্ডের তুলনায় তেমনটা নয়। গণিত ও ইংরেজি বিষয়ে শিক্ষার্থীদের যে ভয় ছিল, তা অনেকটাই কাটিয়ে ওঠায় এবারে বরিশাল বোর্ডে গণিত ও ইংরেজিতে ফলাফল ভালো হয়েছে। আশাকরি সামনে আরো ভালো হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net