, ,

শিরোনাম :
৮ বছরে বরিশালে ১ হাজার ২৫৬ খুন বরিশালে মিছিলের প্রস্তুতিকালে ব্যানারসহ ছাত্রলীগের ৭ নেতা-কর্মী আটক প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ, ব্যানারে আগুন বরিশাল কোতয়ালী থানায় এক মাসে আটক নিষিদ্ধ সংগঠনের ৫৬ কর্মী বরিশালে খাটের নিচ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, বৃদ্ধা গ্রেপ্তার বরিশালে মেট্রো ডিবির অভিযানে মাদক ব্যবসায়ী আটক বরিশালে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত গোপালগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা, এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে আহত শতাধিক বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শতবর্ষের আয়োজনে পুরোনো আঙিনায় ফিরলেন প্রাক্তন ছাত্রীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ
সাংবাদিক মোশাররফ হোসেনের চিকিৎসায় সিটি মেয়রের অর্থসহায়তা প্রদান

সাংবাদিক মোশাররফ হোসেনের চিকিৎসায় সিটি মেয়রের অর্থসহায়তা প্রদান

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥কিডনিজনিত রোগে আক্রান্ত শহীদ আব্দুর বর সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব কোষাধ্যক্ষ মোশাররফ হোসেনের পাশে দাঁড়িয়েছেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। সাংবাদিকের চিকিৎসার্থে প্রসারিত করেছেন সহায়তার হাত। বরিশালের সাংবাদিক নেতাদের উপস্থিতিতে অসুস্থ সাংবাদিককে সিটি মেয়র এক লাখ টাকা সহায়তা দিয়েছেন।

 

মঙ্গলবার এই টাকার চেক দৈনিক আজকের বার্তা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোশাররফ হোসেনের ছোটভাই এনায়েত হোসেন গ্রহণ করেন মেয়রের প্রতিনিধির কাছ থেকে। দুঃসময়ে সিটি মেয়র সংবাদকর্মীর পাশে দাঁড়ানো ভুমিকায় অভিভুত হয়েছেন প্রেসক্লাব নেতৃবৃন্দসহ সাংবাদিক সমাজ। সাংবাদিক মুরাদ আহম্মেদ ও কাজী মিরাজ মাহামুদ জানান, মোশাররফ হোসেনের কিডনি রোগে অসুস্থতার খবর বিভিন্ন মাধ্যমে জানতে পেরে সিটি মেয়র তার খোঁজ-খবর রাখছিলেন।

 

 

এবং এই বিষয়টি নিয়ে তিনি প্রতিদিনই অসুস্থ সাংবাদিকের পরিবার ও আমাদের সাথে আলোচনা করে নানান পরামর্শ দিতেন। এমনকি তার চিকিৎসার্থে পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন। মূলত সেই প্রতিশ্রুতির আলোকেই মঙ্গলবার অসুস্থ সাংবাদিককে তিনি এক লাখ টাকা সহায়তা দিয়েছেন।চেক হস্তান্তরকালে উপস্থিত অপর সাংবাদিক নেতা স্বপন খন্দকার বলেন, করোনা দুর্যোগের মাঝেও সিটি মেয়র সাংবাদিক সমাজের কথা ভাবছেন এবং ঠিক সময়ে সহায়তার হাত বাড়িয়েছেন তাতে সকলে অভিভুত।সাংবাদিক ইউনিয়ন, বরিশালের এই নেতা জানান, সিটি মেয়র সাংবাদিক মোশাররফের চিকিৎসার্থে আগামীতেও পাশে থাকার অঙ্গীকার করেছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net