, ,

শিরোনাম :
‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন
সেই ৪ নভেম্বরেই মাঠে গড়াচ্ছে বিপিএল

সেই ৪ নভেম্বরেই মাঠে গড়াচ্ছে বিপিএল

dynamic-sidebar

গভর্নিং কাউন্সিল ঘোষিত প্রথম সূচি অনুযায়ী এবারের বিপিএল মাঠে গড়ানোর
কথা ছিল ৪ নভেম্বর থেকে। পরে তা বদলে নতুন তারিখ নির্ধারণ করা হলো ২
নভেম্বর। শেষ পর্যন্ত তাও ধোপে টিকলো না! একদিন পিছিয়ে ৩ নভেম্বরের নতুন
তারিখ নির্ধারণ করে গভর্নিং কাউন্সিল।

এবার তাও পিছিয়ে গেল! প্রথম ঘোষিত সেই ৪ নভেম্বরেই ফিরে গেল বিপিএলের পঞ্চম আসর।

তবে স্বস্তির বিষয় হলো, দিন তারিখ বদলালেও উদ্বোধনী ম্যাচের ভেন্যু
বদলায়নি গভর্নিং কাউন্সিল। বিভাগীয় শহর সিলেট থেকেই পর্দা উঠছে বাংলাদেশ
প্রিমিয়ার লিগ ক্রিকেটের (বিপিএল) পঞ্চম আসরের।

ওইদিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে, স্বাগতিক
সিলেট সিক্সার্স ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডিনামাইটস মধ্যকার ম্যাচ
দিয়ে গড়াবে সাত দলের বিপিএল ২০১৭।

সোমবার (৯ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়েছে বাংলাদেশ
ক্রিকেট বোর্ড।

বিপিএলের গেল চার আসরের কোনটিতেই সিলেটে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে
জাঁকজমকপূর্ণ এই আসরটি বসেনি। এবারই প্রথম। সিলেটের পাশাপাশি ভেন্যু
হিসেবে যথারীতি আছে ঢাকা ও চট্টগ্রাম। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে
১২ ডিসেম্বর মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

এদিকে বিপিএলের এবারের আসরকে সামনে রেখে ফ্র্যাঞ্চাইজিগুলো এরই মধ্যে দল
গঠনের কাজ শেষ করে এনেছে। গেল ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স
ড্রাফট। এবার অপেক্ষা মাঠের জমজমাট লড়াইয়ের।

হয়তো অনেকেই জানেন তারপও আবারও বলছি, দ্বিতীয় দফায় বিপিএল গভর্নিং
কাউন্সিল কর্তৃক পরিবর্তিত সূচি অনুযায়ী ৩১ অক্টোবর মিরপুরে জমকালো
উদ্বোবনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের বিপিএলের পর্দা উঠার কথা ছিল।
কিন্তু দেশের উত্তর পূর্ব ও উত্তর পশ্চিমাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্থদের
প্রতি সহমর্মিতা জানিয়ে তা বাতিল করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net