নিজস্ব প্রতিবেদক: সদ্য প্রয়াত নারী মুক্তিযোদ্ধা ও রাজনীতিক বেগম সাহান আরা আবদুল্লাহ্’র আত্মার শান্তি কামনায় গতকাল মঙ্গলবার বরিশাল নগরীর ৫ নং ওয়ার্ড পলাশপুর ৭ নং গল্লির গুচ্ছগ্রাম কালভার্ট সংলগ্ন পলাশপুর রহমানিয়া কিরাতুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দিন ব্যাপী কুরআনখানী দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
জানাগেছে, সদ্য প্রয়াত ওই নারী মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পরীবিক্ষন কমিটির আহবায়ক, (পূর্ন মন্ত্রীর মর্যাদায়) বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র সহধর্মিনী এবং বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র মা। হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত সাড়ে ১১টার দিকে তিনি মৃত্যুবরন করেন।
মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন। ১৯৭৫ সালের ১৫আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নৃশংশ হত্যাকান্ডের প্রত্যক্ষাদর্শী ছিলেন তিনি। ওইদিন ঘাতকের নির্মম বুলেটে তার শিশুপুত্র শুকান্তবাবু প্রান হারায়। তিনিও সেদিন গুলিবৃন্ধ হয়ে আহত হয়েছিলেন।
প্রখ্যাত ওই নারী মুক্তিযোদ্ধা ও রাজনীতিকের আকর্ষিক মৃত্যুতে তার আত্বার শান্তি কামনায় নগরীর ৫ নং ওয়ার্ড পলাশপুর ৭ নং গল্লির গুচ্ছগ্রাম কালভার্ট সংলগ্ন পলাশপুর রহমানিয়া কিরাতুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ৭দিন ব্যাপী কুরআনখানী ও কর্মসূচির প্রথম দিন গতকাল শেষ হয়। সামাজিক দুরত্ব বজায় রেখে প্রথম দিন দোয়া মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার প্রতিষ্টাতা পরিচালক মাত্ত:নুরুল ইসলাম ফিরোজী।
এর আগে সদ্য প্রয়াত ওই নারী মুক্তিযোদ্ধা ও রাজনীতিকের দেশের প্রতি ভালবাসা ও এলাকার সাধারন মানুষের প্রতি দরদ ও মমতা’র স্মৃতিচারন করে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি চাঁন মিয়া,শ্রমিক লীগের সভাপতি মালেক হাওলাদার এবং অত্র মাদ্রাসার মুহাতামিম হাফেজ জহিরুল ইসলামসহ স্থানীয়রা। আরো উপস্থিত ছিলেন শিক্ষক-ছাত্রের অভিভাবক ।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply