নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে করোনা আক্রান্তে মেট্রোপলিটন পুলিশের এক সহকারি উপ-পরিদর্শকের মৃত্যু হয়েছে। হাবিবুর রহমান নামের ওই পুলিশ কর্মকর্তা মঙ্গলবার রাতে রাজধানী ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে মারা গেছেন।
এএসআই পদমর্যাদার কর্মকর্তা হাবিব বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর অফিসে কর্মরত ছিলেন।বিষয়টি নিশ্চিত করেন সহকারি পুলিশ কমিশনার (এসি) প্রকৌশলী শাহেদ হোসেন চৌধুরী।
মেট্রোপলিটন পুলিশ সূত্র জানায়- এএসআই হাবিবুর রহমান গত ১৬ জুন রাতে জ্বর, শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ওই রাতেই তাকে সড়কপথে রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এসি শাহেদ হোসেন চৌধুরী জানান, নমুনা পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের অস্থিত্ব পাওয়ায় তাকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছিল। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply