, ,

শিরোনাম :
বরিশালে দূর্গম চরে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার

বরিশালে দূর্গম চরে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক॥ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরলক্ষীপাশা গ্রামের দূর্গম চরে আনুমামিক ২৫ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়রা লাশটি নদী সংলগ্ন চরের ঝোঁপঝাড়ের মধ্যে দেখতে পান।

রাত ৮ টায় বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, তিনি ঘটনাস্থলে রয়েছেন। স্থানীয় লোকজন সন্ধ্যার পরে তাকে লাশ পড়ে থাকার বিষয়টি জানান।

ওসি জানান, লাশের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। শরীরে তাজা রক্ত ও আঘাতের স্থান দেখে মনে হচ্ছে শুক্রবার যুবককে হত্যা করা হয়েছে। লুঙ্গিপরিহিত ওই যুবক শ্রমিক অন্য কোন জেলার শ্রমিক হতে পারেন বলে ধারণা করছেন ওসি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net