, ,

শিরোনাম :
বরিশাল উজিরপুরের ইউএনও নিজেই খালে নেমে ময়লা পরিষ্কার করলেন! ঝালকাঠি জেলা জামায়াতের আমীর অ্যাড. হাফিজের শপথ গ্রহণ খুঁটির বিদ্যুৎ চুরি করে ইজিবাইক চার্জের ব্যবসা, জব্দ তার ও চার্জার ৩ হাজার রোগীর সরকারি হাসপাতালে খাবার বন্ধের শঙ্কা বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলেন বরিশালের সাইফা ‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন

বরিশাল বিভাগে করোনা শনাক্তের সংখ্যা ৩ হাজার ছাড়াল, মৃত্যু ৬৬

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃবরিশাল বিভাগের ছয় জেলায় এখন পর্যন্ত ৩ হাজার ৫৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছন ১ হাজার ৪৬ জন। এছাড়া করোনা শনাক্ত হয়ে মারা গেছেন ৬৬ জন রোগী।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নতুন করে ৪৮ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ বিভাগে নতুন করে ৮৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এদিকে বিভাগে করোনা পজিটিভ হয়ে মৃত্যুর সংখ্যা ৬৬ জনে গিয়ে দাঁড়িয়েছে।

এছাড়া শুধু বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিত্সাধীন অবস্থায় মোট ১০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ হয়ে ৩৭ জনের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, বিভাগের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলা ও মহানগরীতে ১ হাজার ৬০১ জন, পটুয়াখালীতে ৪৩৭, বরগুনায় ২৬১, পিরোজপুরে ২১৬, ঝালকাঠিতে ২৩৩ ও ভোলায় ৩০৮ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net