নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে পানি উন্নয়ন বোর্ডের (ওয়াপদা কলোনি)’র অভ্যন্তরে একটি ভবন সরকারি বিভিন্ন দপ্তর ঝুঁকিপূর্ণ ঘোষণা করলেও সেই ভবনের কক্ষ অবৈধভাবে ভাড়া দিয়ে টাকা তুলছেন ক্যাম্প সুপার হাসেম।
এমনি অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানাগেছে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বরিশাল জোনে কর্মরত ক্যাম্প সুপার হাসেম অবৈধভাবে ঝুঁকিপূর্ন ভবনে বিদ্যুৎসংযোগ দিয়ে রুম ভাড়া দিচ্ছেন।
সরকারী বিভিন্ন দপ্তর প্রায় ৩ বছর আগে ওই ভবন বসবাসের অনুপোযোগী (ঝুঁকিপূর্ন) ঘোষনা করলে ৩ বছর পরেও থেমে নেই হাসেমের রুম বানিজ্য। আর তার হুকুমে এখনও চলছে নিষিদ্ধ ভবনে বসবাস ।
আর এতে যেকোনও সময় সেখানে প্রানহানীর ঘটনাও ঘটতে পারে। এনিয়ে স্থানীয়দের মাঝে চরম উৎকণ্ঠা ও ক্ষোভ বিরাজ করছে। উল্লেখ্য, ২০১৭ সালে সরকারি বিভিন্ন দপ্তর পর্যবেক্ষন করে বরিশালের ওয়াপদা কলোনীর অভ্যন্তরে ২৭নং ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ভবনের পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে।
কিন্তু কিছুদিন পরে পানি উন্নয়ন বোর্ডে কর্মরত ক্যাম্প সুপার মোঃ হাসেম তার উপরোস্থ কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করে রুম বানিজ্য শুরু করেন। স্থানীয়রা জানান, ভবনটির বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। এছাড়া ভবনটির প্রায় সব স্থানের পলেস্তরা খসে পড়েছে। তারপরেও হাসেমের প্ররোচনায় কিছু মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পরিবারপরিজন নিয়ে বসবাস করছে।
তারপরও ওই ভবনে ঝুঁকিপূর্ণ ভাবে বসবাস চলছে। এ বিষয় ক্যাম্প সুপার মোঃ হাসেম মুঠোফোনে তার উপোরোস্থ কর্মকর্তা মোঃ রাকিব হোসেনের সাথে কথা বলার জন্য অনুরোধ করেন।
এ বিষয়ে মোঃ রাকিব হোসেন জানান, এই ঝুঁকিপূর্ণ ভবনে বসবাস সম্পর্কে আমি কিছুই জানিনা। আপনি আমাকে বিষয়টি জানানোয় আপনাকে ধন্যবাদ। আমি বিষয়টি খতিয়ে দেখব।
এ ঘটনায় বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন জানান , তারা ওই ভবনে বসবাস করেন আমি তাদেরকে নেমে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছি। তারপরেও ভাড়া নেওয়ার বিষয়টি সম্পর্কে আমি খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেব।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply