বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৫২

শিরোনাম :
বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ জুলাই সনদ নিয়ে প্রতারণার চেষ্টা হলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম
বরিশালে পুলিশের ট্রলারে হামলার ঘটনায় ৮০ জনের বিরুদ্ধে মামলা

বরিশালে পুলিশের ট্রলারে হামলার ঘটনায় ৮০ জনের বিরুদ্ধে মামলা

dynamic-sidebar

জেলার মুলাদী উপজেলায় জয়ন্ত নদীতে ইলিশ ধরা নিষেধাজ্ঞাকালীন অভিযান চলাকালে পুলিশের ট্রলারে জেলে ও গ্রামবাসীদের হামলার ঘটনায় ৮০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার বিকেলে মুলাদী উপজেলা মৎস্য অফিসার বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭০ জনকে আসামি করে মুলাদী থানায় মামলা দায়ের করেন। থানার ওসি মোঃ মতিউর রহমান জানান, সরকারী কাজে বাঁধা দানের অভিযোগে উপজেলা মৎস্য অফিসার অপু সাহা বাদি হয়ে চরভেদুরিয়া গ্রামের সালাম মুন্সী, তার পুত্র রাজিব মুন্সী, জহির মুন্সীসহ ৮০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছেন। উল্লেখ্য, মঙ্গলবার বেলা ১১টায় পাবনার জেলার চাটগাঁও উপজেলা মৎস্য অফিসার এসএম জামান মুলাদী থানার পুলিশ নিয়ে জয়ন্তী নদীতে অভিযানকালে জেলেদের ইলিশ মাছ ধরতে দেখে ধাওয়া করেন। এসময় জেলেরা দ্রুত ট্রলার চালিয়ে তীরে ওঠার পর গ্রামবাসী ও জেলেরা জোটবদ্ধ হয়ে পুলিশের ট্রলারে হামলা চালায়। এতে মৎস্য অফিসার এসএম জামান, দুই পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, মুলাদী উপজেলার ছবিপুর, চরকালেকা, বাটামারা, নাজিরপুর, গাছুয়া, মুলাদী সদর ও কাজিরচর এলাকার জয়ন্তী, আড়িয়াল খাঁ ও নয়ভাঙ্গুলী নদীতে কতিপয় প্রভাবশালী এবং নাজিরপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমারের ছত্রছায়ায় অসাধু জেলেরা অবাধে ইলিশ শিকার করে আসছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net