, ,

শিরোনাম :
বরিশাল নগরীতে প্লান বহির্ভূত বিল্ডিং নির্মাণের অভিযোগ

বরিশাল নগরীতে প্লান বহির্ভূত বিল্ডিং নির্মাণের অভিযোগ

dynamic-sidebar

স্টাফ রিপোর্টারঃ বরিশাল নগরীর ১৪ নং ওয়ার্ডে প্লান বহির্ভূত বিল্ডিং নির্মানের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে এলাকাবাসী বরিশাল সিটি মেয়র বরাবর অভিযোগ পত্র দাখিল করেছেন।

অভিযোগ পত্রে উল্লেখ করা হয়, নগরীর ১৪ নং ওয়ার্ডের নুরিয়া স্কুলের পূর্বপাশে আব্দুল বারেক খানের ছেলে পান্না খান সিটি কর্পোরেশনের রাস্তার পাশ ঘেষে প্লান বহির্ভূত ভাবে বিল্ডিং এর কাজ শুরু করেন। খান বাড়ির লোকজন বাঁধা দেয়ার পরেও তিনি স্বেচ্ছাচারী ভাবে কাজ করে চলছে।

এমন অবস্থায় সিটি কর্পোরেশন যাতে প্লান অনিসারে বাড়ির কাজ হয় সে বিষয়ে ব্যবস্থার জন্য সিটি কর্পোরেশনকে অনুরোধ করেন এলাকাবাসি। এলাকাবাসির পক্ষে অভিযোগপত্রে ১২ জন স্বাক্ষর করে।

এবিষয়ের রোড ইনস্পেকটর মোঃ অনিক চৌধুরী সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি আবেদনের সত্যতা স্বীকার করেন।

তিনি জানান, আবেদনের প্রেক্ষিতে সরেজমিনে তদন্ত করা হয়েছে৷ তিনি পান্না খানকে সিটি কর্পোরেশনের রাস্তার পাশের কাজ স্থগিত রেখে অন্যপাশের কাজ করতে বলেন। যেহেতু সিটি কর্পোরেশনের অনুমোদিত প্লানেই কাজ চলছে তাই সম্পূর্ণ কাজ বন্ধ করার নোটিশ দেন নি তিনি। তবে বিসিসির সার্ভেয়ার দ্বারা সার্ভে করার পর রাস্তার পাশের কাজের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন অনিক চৌধুরী।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net