, ,

শনিবার থেকে বরিশাল রুটে ফ্লাইট চলাচলের সিদ্ধান্ত

শনিবার থেকে বরিশাল রুটে ফ্লাইট চলাচলের সিদ্ধান্ত

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ ১২ জুলাই শনিবার থেকে বরিশালে ফ্লাইট চালুর অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বৃহস্পতিবার (৯ জুলাই) বেবিচক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।জানা গেছে, স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ১২ জুলাই শনিবার থেকে বরিশাল বিমানবন্দরে ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।

 

এ সংক্রান্ত নির্দেশনা বিমানবন্দর কর্তৃপক্ষ ও এয়ারলাইন্স গুলোকে পাঠিয়েছে বেবিচক।বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, স্বাস্থ্য অধিদপ্তরকে নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বলা হয়েছে। সীমিত পরিসরে ১২ জুলাই থেকে বরিশালে ফ্লাইট চালুর সিদ্ধান্ত হয়েছে।করোনার কারণে গত ২৪ মার্চ থেকে বরিশালে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।

 

করোনায় সাধারণ ছুটির পর গত ১ জুন থেকে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর, ১২ জুন থেকে যশোর রুটে ফ্লাইট চলাচলের অনুমতি দেয় বেবিচক। ১৬ জুন থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয় সংস্থাটি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net