, ,

শিরোনাম :
বরিশাল উজিরপুরের ইউএনও নিজেই খালে নেমে ময়লা পরিষ্কার করলেন! ঝালকাঠি জেলা জামায়াতের আমীর অ্যাড. হাফিজের শপথ গ্রহণ খুঁটির বিদ্যুৎ চুরি করে ইজিবাইক চার্জের ব্যবসা, জব্দ তার ও চার্জার ৩ হাজার রোগীর সরকারি হাসপাতালে খাবার বন্ধের শঙ্কা বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলেন বরিশালের সাইফা ‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন
ভোলায় আরো ১৪ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ১৯৯

ভোলায় আরো ১৪ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ১৯৯

dynamic-sidebar

ভোলা প্রতিনিধিঃভোলায় আরো ১৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭৬ জনে। নতুন করে ২২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ১৯৯ জন সুস্থ্য হয়েছেন । এছাড়াও করোনা আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার ভোলার সিভিল সার্জন রতন কুমার ঢালী এসব তথ্য নিশ্চিত করেন।

নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৭ জন, দৌলতখানে একজন, চরফ্যাশনে দুইজন ও মনপুরায় ৪ জন রয়েছে। সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত ৩৭৬ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১৯৯ জন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় করোনায় আক্রান্ত ১৭১ জনের মধ্যে সুস্থ ৯৮ জন। দৌলতখানে আক্রান্ত ২৮ জনের মধ্যে সুস্থ ১৯ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ৪৬ জনের মধ্যে সুস্থ ২৪ জন, তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ২৪ জনের মধ্যে সুস্থ ৭ জন, লালমোহনে আক্রান্ত ৪০ জনের মধ্যে সুস্থ ১৯ জন, চরফ্যাশনে আক্রান্ত ৪৫ জনের মধ্যে সুস্থ ২৩ এবং মনপুরা উপজেলায় আক্রান্ত ২২ জনের মধ্যে সুস্থ ৯ জন। আক্রান্তরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে আইসোলেশনে রয়েছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে ভোলা সদর, লালমোহন ও চরফ্যাশনে ৫ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে উপসর্গ নিয়ে আরো অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, এ পর্যন্ত ভোলা থেকে ৪০০৫ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশাল ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে রির্পোট এসেছে ৩৭৬৯ জনের। এছাড়া ২৩৬ জনের রির্পোট এখনো অপেক্ষমান রয়েছে। অপরদিকে নতুন করে আরো ১৫ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ নিয়ে মোট ৫১৮৫ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হলো। এর মধ্যে ৪৮৯৬ জনের হোম কোয়ারেন্টাইন সমাপ্ত হয়েছে। বর্তমানে কোয়ারেন্টাইনে আছে ২৮৯ জন। আইসোলেশনে আছেন ১৩ জন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net