, ,

শিরোনাম :
বরিশাল উজিরপুরের ইউএনও নিজেই খালে নেমে ময়লা পরিষ্কার করলেন! ঝালকাঠি জেলা জামায়াতের আমীর অ্যাড. হাফিজের শপথ গ্রহণ খুঁটির বিদ্যুৎ চুরি করে ইজিবাইক চার্জের ব্যবসা, জব্দ তার ও চার্জার ৩ হাজার রোগীর সরকারি হাসপাতালে খাবার বন্ধের শঙ্কা বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলেন বরিশালের সাইফা ‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন

বরিশালে নতুন করে ২৯ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ১৮৯৮

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল জেলায় নতুন করে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ১৮৯৮ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি জেলায় করোনা আক্রান্ত ১৩ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। যাতে করে জেলায় মোট ৫৬৫ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আজ জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেনি। এরআগে জেলায় ৩১ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

শনিবার (১০ জুলাই) রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আক্রান্তদের মধ্যে- গৌরনদী উপজেলার ২ জন ও সদর উপজেলার ২ জন, হিজলা উপজেলার ৪ জন, বাকেরগঞ্জ উপজেলার ১ জন স্বাস্থ্য সহকারী, বানারীপাড়া, গৌরনদী, মেহেন্দীগঞ্জ ও উজিরপুর প্রত্যেক উপজেলার ১ জন করে ৪ জন, বরিশাল নগরীর বটতলা এলাকার ৪ জন, কাউনিয়া ও রুপাতলি এলাকার ২ জন করে ৪ জন, বিএম কলেজ রোড, হাসপাতাল রোড, নথুল্লাবাদ, সদর রোড, ফকির বাড়ি প্রত্যেক এলাকার ১ জন করে ৫ জন, ব্যাংকে কর্মরত ১ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত ২ জন।

বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ২৯ জন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net