, ,

শিরোনাম :
শের-ই-বাংলা মেডিকেলে অটোরিকশা চুরির চেষ্টা, আনসার সদস্যদের হাতে আটক ১ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গের অভিযোগে বিসিবি পরিচালক মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা ৮ বছরে বরিশালে ১ হাজার ২৫৬ খুন বরিশালে মিছিলের প্রস্তুতিকালে ব্যানারসহ ছাত্রলীগের ৭ নেতা-কর্মী আটক প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ, ব্যানারে আগুন বরিশাল কোতয়ালী থানায় এক মাসে আটক নিষিদ্ধ সংগঠনের ৫৬ কর্মী বরিশালে খাটের নিচ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, বৃদ্ধা গ্রেপ্তার বরিশালে মেট্রো ডিবির অভিযানে মাদক ব্যবসায়ী আটক বরিশালে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত গোপালগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা, এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে আহত শতাধিক
সংবাদ প্রকাশের পর বরিশালের বেদে পল্লীতে খাদ্য সামগ্রী বিতরণ

সংবাদ প্রকাশের পর বরিশালের বেদে পল্লীতে খাদ্য সামগ্রী বিতরণ

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ‘স্যার ঘরে খাবার নাই। বাচ্চা-কাচ্চাদের নিয়ে অনেক কষ্টে আছি। সকালবেলা ওদের বিস্কুট খেতে দিয়েছি। যদি পারেন আমাদেরকে সাহায্য করেন’জাতীয় দৈনিক প্রথম আলো পত্রিকার ফটো রিপোর্টার সাইয়ান প্রতিদিনের মতো ছবি সংগ্রহ করতে বরিশাল নগরীর সেনা পল্লী এলাকার দিকে যাচ্ছিল্বন হটাৎ তার চোখ পড়লো সেনা পল্লীর পাশেই কিছু বেদে সম্প্রদায়ের ছিন্নমূল মানুষের বসবাস।

 

 

তখন তিনি তার মটর বাইক থামিয়ে বেদে সম্প্রদায়ের সাথে তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে এ কথা বলেন এক বেদেনী।বেদে সম্প্রদায়, নৌকাতে এবং বিভিন্ন মহাসড়কের পাশে ফাঁকা জায়গায় ছোট্ট একটি ঘরে যাদের জীবনযাপন, আর জীবিকা উপার্জন। এই বঙ্গদেশে বেদে সম্প্রদায়ের লোকেরা ঘুরে ঘুরে তাবিজ কবজ বিক্রি করে বেড়াতো। ওরা বাতের ব্যথা নিরাময় করার জন্য মানুষের হাত পা কেটে, সিঙ্গা লাগিয়ে রক্ত চুষে আনতো। মানুষ ওদের ওই পদ্ধতিতে বিশ্বাসী ছিল। কিছুকিছু মানুষ এখনো আছে, বেদেদের চিকিৎসায় বিশ্বাসী।

 

 

কিন্তু বেদেদের চিকিৎসায় বিশ্বাসী আগের মতন এত লোক আর নেই।অন্যদিকে করোনার প্রাদুর্ভাবে বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করতে না পারায় দুই সন্তান নিয়ে বিপাকে পড়েছেন তিনি।বেদেনী নারীর কথা শুনে প্রথম আলো পত্রিকার ফটো রিপোর্টার গত ২৭শে জুন প্রথম আলো পত্রিকায় “বিষণ্নতায় ঘরবন্দী শিশু, ভেঙে পড়ছে পুষ্টিশৃঙ্খল” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে সংবাদটি নজরে আসে বিল্ডিং টেকনোলজি এন্ড আইডিয়াস লিঃ (বিটিআই) এর ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ শরিফুর রহমানের।

 

 

পরবর্তীতে তিনি খোজ খবর নিয়ে তার ব্যাক্তিগত উদ্যোগে নগদ ২০হাজার টাকা এবং শিশু খাদ্যসহ প্রায় ১মাসের দৈনন্দিন খাদ্যসামগ্রী বিতরণ করার ব্যাবস্থা করেন। আজ বৃহস্পতিবার (২৩জুলাই)মোঃ শরিফুর রহমানের দেয়া অর্থ ও খাদ্য সামগ্রী নিয়ে বরিশালে তার পরিচিত ব্যাক্তি মোঃ সাইদুর রহমানের মাধ্যমে বিতরণ করেন।

 

 

 

উল্লেখ্য,খাদ্য  সামগ্রীর মধ্যে রয়েছে,আলু-২কেজি,  চাল-২৫কেজি,তৈল-২লিটার,চিনি-১কেজি,সেমাই-২প্যাকেট,দুধ-২৫০গ্রাম,হুইল সাবান-১টি,সুগন্ধি সাবান-১টি,কাপর ধোয়া গুড়া-হাফ কেজি, করে প্রত্যেকের মধ্যে বিতরণ করা হয়।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net