, ,

শিরোনাম :
বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালের মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা ইলিয়াস গ্রেফতার কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট
বরিশালে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ বাবা-ছেলেকে কুপিয়ে যখম

বরিশালে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ বাবা-ছেলেকে কুপিয়ে যখম

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় ২জনকে কুপিয়ে যখম করার অভিযোগ পাওয়া গেছে।প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে জাগুয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে এলাকা ভিত্তিক দল গঠন করে একটি প্রিতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।

 

 

ফুটবল খেলার সমাপনী ম্যাচ অনুষ্ঠিত হলে খেলার মধ্যে রেফারির সিদ্ধান্তের বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় হাতাহাতি হয়। পরে খেলা শেষে সন্ধ্যার পরে উভয় পক্ষের মধ্যে পুনরায় ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।

 

এ সময় ২নং ওয়ার্ডের মান্নাফ চাপরাসীর ছেলে শাহ কামাল (৩৫)এর নেতৃত্বে একই এলাকার স্থানীয় বাসিন্দা মোঃ নজরুল ইসলাম (৪৫) তার ছেলে রেজভী (২৭) এবং সবুজ (২১)কে কুপিয়ে মারাত্মক ভাবে জখম করেছে। পরে স্থানীয়রা আহতদের উ্দ্ধার করে শের-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হামলার ঘটনায় শাহ কামালের সাথে আরো অংশগ্রহন করে,আজাহার ফকিরের ছেলে মিরাজ ফকির (২২),মুজাহার ফকিরের ছেলে মাসুদ ফকির (২২)ও সজল ফকির(২৩) ইউনুস হাওলাদারের ছেলে কামরুল (২২) এবং দেলোয়ার চাপরাসীর ছেলে সাব্বির (২২) সহ আরো অজ্ঞাত কয়েকজন ব্যাক্তি।

 

এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুল ইসলাম বলেন,মারামারির ঘটনার বিষয়ে এখনো আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি । যদি কেউ এ সম্পর্কিত কোনো অভিযোগ দায়ের করে তাহলে অবশ্যই হামলাকারীদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করবো।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net