, ,

শিরোনাম :
চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন, নতুন ডিসি আশরাফুল করিম বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি পুনরায় চাহিদার ৪০ ভাগের ওপরে এক দশকে বরিশালে হারিয়েছে ১ হাজারের বেশি পুকুর ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার নাশকতার মামলায় আ’লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা, বাকেরগঞ্জে চাঞ্চল্য
সাধারণ মানুষের সেবাদান চলমান রাখতে পুলিশ কমিশনারের আহ্বান

সাধারণ মানুষের সেবাদান চলমান রাখতে পুলিশ কমিশনারের আহ্বান

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ স্থগিত সকল মামলার তদন্ত কার্যক্রম দ্রুত সম্পন্ন করে নিষ্পত্তি করার নির্দেশনা দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান বিপিএম। একই সাথে তিনি বলেছেন, বিএমপির থানা এলাকাগুলোতে যেন কোন প্রকার সম্পত্তি সংক্রান্ত অপরাধ বৃদ্ধি না পায়।

মঙ্গলবার (১১ আগস্ট) বিএমপির দক্ষিণ জোনের উপ-পুলিশ কমিশনার কার্যালয়ে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. মোকতার হোসেন পিপিএম’র সভাপতিত্বে ওই জোনের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ মামলা পর্যালোচনা সভায় পুলিশ কমিশনার এসব কথা বলেন।

পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান আরও বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষে কোথাও যেন কোন প্রকার নাশকতা মূলক কর্মকান্ড না ঘটে সে দিকে নজরদারি বাড়াতে হবে। সেই সাথে সাধারণ মানুষের দোরগোড়ায় আরও বেগবান হয়ে সেবাদান চলমান রাখতে উভয় থানা এলাকায় বিট পুলিশিং ব্যবস্থা জোড়দার করার আহ্বান জানান।

বিএমপির দক্ষিণ জোনের ওই সভায় উপস্থিত ছিলেন, বিএমপির সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী) মো. রাসেল, সহকারী পুলিশ কমিশনার (বন্দর) প্রকৌশলী মো. শাহেদ আহম্মেদ চৌধুরী, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন তালুকদার, কোতয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এ.আর. মুকুল পিপিএম এবং বন্দর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সঞ্জয়সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।”

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net