, ,

শিরোনাম :
বরিশাল উজিরপুরের ইউএনও নিজেই খালে নেমে ময়লা পরিষ্কার করলেন! ঝালকাঠি জেলা জামায়াতের আমীর অ্যাড. হাফিজের শপথ গ্রহণ খুঁটির বিদ্যুৎ চুরি করে ইজিবাইক চার্জের ব্যবসা, জব্দ তার ও চার্জার ৩ হাজার রোগীর সরকারি হাসপাতালে খাবার বন্ধের শঙ্কা বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলেন বরিশালের সাইফা ‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন

বরিশালে করোনায় ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২১

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল জেলায় নতুন করে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ২৭৪৪ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি জেলায় করোনা আক্রান্ত ৫৪ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। যার ফলে জেলায় মোট ১৯২৯ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এবং জেলায় করোনা আক্রান্ত হয়ে বানারীপাড়া উপজেলা ও বরিশাল নগরীর ২ জন মৃত্যুবরণ করেছেন। যাতে করে জেলায় ৪৯ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

বুধবার (১২ আগস্ট ) রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেলে এই তথ্য নিশ্চিত করা হয়।

আক্রান্তদের মধ্যে- গৌরনদী উপজেলার ২ জন, বানারীপাড়া উপজেলার ১ জন, বরিশাল নগরীর আমতলার মোড় এলাকার ২ জন, দীনবন্ধু সেন রোড, বটতলা, জানুসিংহ রোড, কাউনিয়া, আমির কুটির, নবগ্রাম রোড, অক্সফোর্ড মিশন রোড, কালিশ চন্দ্র রোড, নিউ সার্কুলার রোড, সদর রোড, কাশীপুর, গোরস্থান রোড, ব্যাপ্টিস্ট মিশন রোড প্রত্যেক এলাকার ১ জন করে ১৩ জন, ব্যাংকে কর্মরত ১ জন, জেলা পুলিশে কর্মরত ১ জন, রেঞ্জ পুলিশে কর্মরত ১ জন।

বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ২১ জন ব্যাক্তি ও মৃতদের অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net