, ,

শিরোনাম :
শের-ই-বাংলা মেডিকেলে অটোরিকশা চুরির চেষ্টা, আনসার সদস্যদের হাতে আটক ১ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গের অভিযোগে বিসিবি পরিচালক মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা ৮ বছরে বরিশালে ১ হাজার ২৫৬ খুন বরিশালে মিছিলের প্রস্তুতিকালে ব্যানারসহ ছাত্রলীগের ৭ নেতা-কর্মী আটক প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ, ব্যানারে আগুন বরিশাল কোতয়ালী থানায় এক মাসে আটক নিষিদ্ধ সংগঠনের ৫৬ কর্মী বরিশালে খাটের নিচ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, বৃদ্ধা গ্রেপ্তার বরিশালে মেট্রো ডিবির অভিযানে মাদক ব্যবসায়ী আটক বরিশালে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত গোপালগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা, এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে আহত শতাধিক
বরিশাল বঙ্গবন্ধু অডিটোরিয়াম এ মাসেই চালু হচ্ছে

বরিশাল বঙ্গবন্ধু অডিটোরিয়াম এ মাসেই চালু হচ্ছে

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ ৩১ আগস্ট শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতার মধ্য দিয়ে বরিশালে চালু হচ্ছে বঙ্গবন্ধু অডিটরিয়াম।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে বরিশালের ওয়ার্ড আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মহানগর আওয়ামী লীগের নেতাদের মতবিনিময় সভায় এ কথা জানান সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

ফেসবুকে লাইভে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, ৩১ আগস্ট শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতার মধ্য দিয়ে বঙ্গবন্ধু অডিটরিয়ামে কার্যক্রম শুরু হবে। প্রতিবছর সিটি করপোরেশন এ আয়োজন করবে। তবে কোনো বাধ্যবাধকতা নেই। আর প্রতিযোগীতাটি সামাজিক দূরত্ব বজায় রেখে আয়োজন করা হবে। প্রয়োজনে দুই দিনব্যাপী করা হোক। অডিটরিয়ামের এক-দোতলাটিতে অনেক বড় স্পেস রয়েছে, সেটি আমরা পরিষ্কার করে রেডি করছি।

তিনি বলেন, যে অবস্থায় বঙ্গবন্ধু অডিটোরিয়াম রয়েছে, সেই অবস্থাতেই ৩১ আগস্ট থেকে এটি চালু করে দেবো। সাংস্কৃতিক অঙ্গন বা যে কারণে এটি তৈরি হয়েছিলো।

মেয়র বলেন, প্রথমত বঙ্গবন্ধু অডিটোরিয়াম নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান ও বিগত মেয়রের গড়িমসি রয়েছে। তাই অডিটোরিয়ামটির নিমার্ণ কাজ অনেকদিন বন্ধ হয়ে পরিত্যাক্ত অবস্থায় ছিল। এছাড়া অডিটরিয়ামের জায়গা নির্ধারণও সঠিক হয়নি। তবুও আমরা মুজিববর্ষ উপলক্ষে বহুল প্রত্যাশিত অডিটোরিয়ামটি চালু করতে যাচ্ছি।

জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বরিশাল শহীদ মিনারের পাশেই বঙ্গবন্ধু অডিটোরিয়ামের নির্মাণ কাজ শুরু হয় ২০১৪ সালের ১৩ জানুয়ারি। ১৭ কোটি টাকা ব্যয়ে ২০১৫ সালের ১২ জানুয়ারি নির্মাণ কাজ শেষ করার কথা ছিল বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি)।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net