বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:২০

শিরোনাম :

বরিশালে নতুন করে ১৯ জনের করোনা শনাক্ত, সুস্থ ৫০

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক :বরিশাল জেলায় নতুন করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ২৮৩৭ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি জেলায় করোনা আক্রান্ত ৫০ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। এতে করে জেলায় মোট ২০৩২ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এবং জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেনি। এরআগে জেলায় ৫১ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

রোববার (১৬ আগস্ট ) রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেলে এই তথ্য নিশ্চিত করা হয়।

আক্রান্তদের মধ্যে- উজিরপুর উপজেলার ৪ জন, মুলাদী উপজেলার ২ জন, আগৈলঝাড়া উপজেলার ১ জন, বাকেরগঞ্জ উপজেলার ১ জন, বরিশাল নগরীর আলেকান্দা এলাকার ৩ জন, সাগরদী এলাকার ২ জন, চাঁদমারি এলাকার ১ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ২ জন নার্স, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ১ জন, জেলা পুলিশের ১ জন, র‍্যাব-৮ এ কর্মরত ১ জন।

বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই আক্রান্ত ১৯ জন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net