নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন ভোলার এসপি সরকার মোহাম্মদ কায়সার। গতকাল মঙ্গলবার বরিশাল রেঞ্জ অফিস সম্মেলন কক্ষে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের হাতে ‘শ্রেষ্ঠ পুলিশ সুপার’ এর সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠিত পর্যালোচনা সভায় বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ অতিরিক্ত ডিআইজি এ কে এম এহসান উল্লাহ, ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারসহ সকল জেলার পুলিশ সুপার, রেঞ্জ অফিসের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও ভোলা সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল ফারুক বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ও ভোলা জেলা গোয়েন্দা শাখা এসআই (নিঃ) মোঃ হাবিবুর রহমান, বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হওয়ায় তাদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম।
উল্লেখ্য, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, বিট পুলিশিং কার্যক্রমসহ বিভিন্ন সূচকে চৌকস নেতৃত্ব, কর্মদক্ষতা ও কর্মক্ষমতা প্রদর্শন এবং আইন শৃংখলা রক্ষায় গুরুত্বপূর্ন ভূমিকা পালন করায় ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারকে বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হন।
ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, এই প্রাপ্তি আমার একার নয়, এটা পুলিশ প্রশাসনের সকলের অর্জন। সকলের সহযোগিতায় আমি এই সম্মাননা পেয়েছি। সকলের সহযোগিতা নিয়ে আগামীতেও সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাবো।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply