রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:১৫

কীর্তনখোলা নদীর জোয়ারের পানিতে দুর্ভোগে বরিশাল নগরবাসী

কীর্তনখোলা নদীর জোয়ারের পানিতে দুর্ভোগে বরিশাল নগরবাসী

dynamic-sidebar

নিজস্ব প্রতিবীদকঃ বরিশালে কীর্তনখোলা নদীর জোয়ারের পানি নগরীর অভ্যন্তরে প্রবেশ করেছে। এতে ঘরবাড়ি, রাস্তাঘাট তলিয়ে দুর্ভোগে পড়েছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা।শুক্রবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে কীর্তনখোলা নদী সংলগ্ন নগরীর নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে। এতে নগরীর পলাশপুর, মোহাম্মদপুর, রসুলপুর, ভাটিখানা, আমানতগঞ্জ, সদর রোড, প্যারারা রোড, আগরপুর রোড‘সহ বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। এসব এলাকার সড়ক, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে কোথাও হাঁটু পানি আবার কোথাও গিরা পানি রয়েছে।

 

পানি উন্নয়ন বোর্ড দক্ষিনাঞ্চল জোনের প্রধান প্রকৌশলী মো হারুন-অর রশিদ জানান, বরিশাল বিভাগের ১২৫টি নদ-নদীর মধ্যে বেশিরভাগ নদ-নদীর পানিই বিপৎসীমা অতিক্রম করেছে। বিভাগের ১৫টি নদীর ১৭টি পয়েন্টে পানির উচ্চতা পরিমাপ করে পানি উন্নয়ন বোর্ড। এরমধ্যে ১৫টি পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে রয়েছে।

 

পানি উন্নয়ন বোর্ডের তথ্যানুসারে গত ২০ বছরের মধ্যে কীর্তনখোলা নদীর পানি বৃস্পতিবার (২০ আগস্ট) সর্বোচ্চ লেভেল অতিক্রম করে। এদিন কীর্তনখোলা নদীর পানির উচ্চতা ছিল ৩.৭ সেন্টিমিটার। অর্থাৎ বিপৎসীমার ৫২ সেন্টিমিটার ওপর দিয়ে কীর্তনখোলার পানি প্রবাহিত হয়েছে।

 

শুক্রবার সকাল ৯টায় কীর্তনখোলা নদীর পানি প্রবাহিত হয়েছে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে। পানির চাপের কারণে বিপাকে পড়েছেন নদী তীরবর্তী জেলা এবং উপজেলা পর্যায়ের সব এলাকার মানুষ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net