, ,

শিরোনাম :
শের-ই-বাংলা মেডিকেলে অটোরিকশা চুরির চেষ্টা, আনসার সদস্যদের হাতে আটক ১ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গের অভিযোগে বিসিবি পরিচালক মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা ৮ বছরে বরিশালে ১ হাজার ২৫৬ খুন বরিশালে মিছিলের প্রস্তুতিকালে ব্যানারসহ ছাত্রলীগের ৭ নেতা-কর্মী আটক প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ, ব্যানারে আগুন বরিশাল কোতয়ালী থানায় এক মাসে আটক নিষিদ্ধ সংগঠনের ৫৬ কর্মী বরিশালে খাটের নিচ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, বৃদ্ধা গ্রেপ্তার বরিশালে মেট্রো ডিবির অভিযানে মাদক ব্যবসায়ী আটক বরিশালে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত গোপালগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা, এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে আহত শতাধিক
অপরাধ প্রবনতা আরো কমিয়ে আনতে জোর প্রচেষ্টা চালাতে হবে:ডিসি খাইরুল আলম

অপরাধ প্রবনতা আরো কমিয়ে আনতে জোর প্রচেষ্টা চালাতে হবে:ডিসি খাইরুল আলম

dynamic-sidebar

শামীম আহমেদ ॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম বলেছেন,অপরাধ প্রবনতার ক্ষেত্রে অপরাধ স্থল একটি গুরুত্বপূর্ন বিষয়।অপরাধ যত কম হবে,মানুষের নিরাপত্তা তত বৃদ্ধিপাবে, থানায় মামলা কম হবে। অপরাধ প্রবনতা আরো কমিয়ে আনতে জোর প্রচেষ্টা চালাতে হবে।মাঠপর্যায়ে সঠিক ভাবে তদারকির মাধ্যমে অধঃস্তনদের কাজে লাগিয়ে জনগনের সেবা নিশ্চিত করতে হবে।

 

বুধবার(২৬ আগষ্ট) দুপুরে এয়ারপোর্ট থানার সহকারী কমিশনারের কার্যালয়ে বার্ষিক পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন,পরিদর্শন বলতে কোন অফিস বা শাখার কার্যসম্পাদন,শৃঙ্খলার মান,সম্পাদিত কাজের পরিমান ও গুনগত সান এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয়ের সতর্ক পরীক্ষাকে বুঝায়।নিয়মিত ও যথাযথ ভাবে পরিদর্শনের ফলে অফিস বা শাখার বিভিন্ন কাজের ভুলত্র“টি সংশোধনের পাশাপাশি সরকারী কাজের গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়।

 

উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম বলেন,করোনাকালে অপরাধ প্রবনতা যাতে না বাড়ে সেদিকে খেয়াল রাখতে হবে।মাদক,চুরি,ডাকাতি সহ সকল প্রকার অপরাধ প্রবনতা প্রতিরোধে বিটপুলিশিং কার্যক্রমকে জোরদার করে জনগনের সাথে পুলিশের সম্পর্কের সেতুবন্ধন তৈরী করতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন,এয়ারপোর্ট থানার সহকারী কমিশনার নাসরিন জাহান সহ অন্যান্য পুলিশ সদস্যরা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net