, ,

শিরোনাম :
চরকাউয়া খেয়াঘাটে বিসিসির জরাজীর্ণ ফলক:দ্রুত অপসারণে বিআইডব্লিউটিএ’র চিঠি চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন, নতুন ডিসি আশরাফুল করিম বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি পুনরায় চাহিদার ৪০ ভাগের ওপরে এক দশকে বরিশালে হারিয়েছে ১ হাজারের বেশি পুকুর ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার
সততার সাথে দায়িত্ব পালন করে জনগনের সেবা নিশ্চিত করতে হবে : অতিরিক্ত পুলিশ কমিশনার

সততার সাথে দায়িত্ব পালন করে জনগনের সেবা নিশ্চিত করতে হবে : অতিরিক্ত পুলিশ কমিশনার

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম বলেছেন,সততা ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করে জনগনের কাংক্ষিত সেবা নিশ্চিত করতে হবে। পুলিশের কাজকে গতিশীল করতে হলে নিজেদেরকে আগে গতিশীল হতে হবে।

 

সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা অনুসারে কাজ করলে কাংক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব।রবিবার(০৬ সেপ্টেম্বর) দুপুরে নথুল্লাবাদ বিএমপির ডিসি উত্তরের কার্যালয়ে বার্ষিক পরিদর্শন কালে তিনি এ সব কথা বলেন।এ সময় তিনি আরও বলেন,পরিবর্তন সময়ের চাহিদা,সেই পরিবর্তনা যেন ভালোর দিকেহয়।আমরা বাতাসের দিক পরিবর্তন করতে পারবোনা তবে নৌকার পাল পরিবর্তন করে
নিরাপদ গন্তব্যে পৌছতে পারবো।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন,উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম,কাউনিয়াথানার সহকারী পুলিশ কমিশনার মোঃ আব্দুল হালিম,এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ বিন আলম,কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ
আজিমুল করিম সহ অন্যান্য পুলিশ সদস্যরা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net