, ,

শিরোনাম :
বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালের মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা ইলিয়াস গ্রেফতার কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে

বরিশালে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ

dynamic-sidebar

আফনান সাঈদ আলিফ(বাবুগঞ্জ)॥ বিমানবন্দর থানার মুসুরিয়া গ্রামের পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়েছে। গুরুত্বর অসুস্থ অবস্থায় ওই শিশুকে শেবাচিম হাসপাতালের ওসিসি’তে ভর্তি করা হয়েছে।

 

 

মঙ্গলবার সকালে শেবাচিমের দায়িত্বরত এসআই নাজমুল হুদা ওই শিশুর স্বজনদের বরাত দিয়ে জানান, প্রতিবেশী শহিদুল চৌকিদারের পুত্র রিয়াজ গত শনিবার শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। বিষয়টি কাউকে জানালে তাকে (শিশু) মেরে ফেলারও হুমকি দেয়া হয়। পরবর্তীতে শিশুটি শারীরিকভাবে অসুস্থ্য হয়ে পরলে তার পরিবারে লোকজনের জিজ্ঞাসাবাদে সে (শিশু) বিয়টি খুলে বলে।

 

পরবর্তীতে সোমবার পরিবারের লোকজনে শিশুটিকে শেবাচিম হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকরা তাকে ওসিসিতে প্রেরণ করেন।নির্যাতিতা শিশুর বাবা জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিমান বন্দর থানার ওসি জাহিদ-বিন আলম জানান, হাসপাতাল থেকে তাকে বিষয়টি জানানোর পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় মঙ্গলবার সকাল পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net