সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৫৫

শিরোনাম :
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ: বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ দুর্ঘটনায় আহত ববি শিক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ বিএম কলেজে ওয়ালিদ বিন সালাউদ্দিনের ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বইয়ের মোড়ক উন্মোচন বরিশালে বাস-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ১, ববি শিক্ষার্থীসহ আহত ৫ লঞ্চে বরিশাল সফরে মার্কিন রাষ্ট্রদূত, স্বাদ নিলেন ভিমরুলির পেয়ারার লঞ্চের ডেকে বসে বরিশাল গেলেন মার্কিন রাষ্ট্রদূত বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ মাঠে কচু গাছ লাগিয়ে শিক্ষার্থীদের প্রতীকী প্রতিবাদ গৌরনদীতে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, অভিযুক্ত পলাতক প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হচ্ছে ‘প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট’
ভর্তি ফি জমা দিতে ব্রজমোহন কলেজ অধ্যক্ষের এ কেমন নোটিশ!

ভর্তি ফি জমা দিতে ব্রজমোহন কলেজ অধ্যক্ষের এ কেমন নোটিশ!

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের একাদশ শ্রেণিতে ভর্তি ফি শিওর ক্যাশের মাধ্যমে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে কর্তৃপক্ষ। তবে কলেজ অধ্যক্ষের একটি নোটিশ জারি করা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সৃষ্টি হয়েছে বিতর্ক।

১০ সেপ্টেম্বর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া স্বাক্ষরিত একটি নোটিশ জারি করা হয়। নোটিশে একাদশ শ্রেণিতে ভর্তি ফি শিওর ক্যাশের মাধ্যমে তিনটি দোকানে গিয়ে জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়। এই নোটিশ জারি হওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও বিতর্ক সৃষ্টি হয়েছে।

মঞ্জুর রহমান নামে এক শিক্ষার্থী জানান, রোববার থেকে ভর্তি ফি প্রদান শুরু হবে। শিওর ক্যাশের মাধ্যমে আমরা যেখানে খুশি সেখান থেকে ফি প্রদান করব। সেখানে কলেজ কর্তৃপক্ষ তিনটি দোকানের নাম উল্লেখ করে সেখান থেকেই ফি প্রদান করতে হবে মর্মে নির্দেশ দিয়েছে, যেটা পুরোপুরি অযৌক্তিক।

এসব বিষয়ে বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া জানান, ইতিমধ্যে ওই নোটিশ বাতিল করা হয়েছে। আর তাছাড়া এজেন্টরা ওই দোকান তিনটি সিলেক্ট করেছে। এখন থেকে শিক্ষার্থীরা যেখানে খুশি সেখান থেকে ফি প্রদান করতে পারবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net