, ,

শিরোনাম :
ঝালকাঠি জেলা জামায়াতের আমীর অ্যাড. হাফিজের শপথ গ্রহণ খুঁটির বিদ্যুৎ চুরি করে ইজিবাইক চার্জের ব্যবসা, জব্দ তার ও চার্জার ৩ হাজার রোগীর সরকারি হাসপাতালে খাবার বন্ধের শঙ্কা বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলেন বরিশালের সাইফা ‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা
বরিশাল কলেজের ৪৫ তম ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বরিশাল কলেজের ৪৫ তম ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

dynamic-sidebar

নাইম ইসলাম,সরকারি বরিশাল কলেজ থেকেঃ


বরিশাল মহানগরীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বরিশাল কলেজের ৪৫তম ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । শনিবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ১০:০০ টায় জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মুহা. জিয়াউল হক।কলেজ অধ্যক্ষ প্রফেসর খন্দকার অলিউল ইসলামের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বিএম কলেজ অধ্যক্ষ প্রফেসর স.ম. ইমানুল হাকিম সহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সরকারি বিএম কলেজ ও সরকারি বরিশাল কলেজের শিক্ষকমণ্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীরা । এবারের ক্রীড়া প্রতিযোগিতায় ১০০ এবং ২০০ মিটার দৌড়, গোলক নিক্ষেপ, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, যেমন খুশী তেমন সাজোসহ মোট ২১ টি ইভেন্টে ৪৮০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন । অনুষ্ঠানের শেষ পর্বে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথি এবং শিক্ষকবৃন্দ । অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যাপীঠের ইংরেজি বিভাগের প্রভাষক এপিএম কামরুজ্জামান এবং মৃত্তিকা বিজ্ঞানের প্রভাষক তানিয়া ইসলাম।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net