, ,

শিরোনাম :
বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালের মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা ইলিয়াস গ্রেফতার কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে

অনৈতিক কর্মকাণ্ডে জিরো টলারেন্স : বিএমপি কমিশনার

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার : বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, অনেকেই বলছেন মাদক ছেড়ে দিয়েছেন কিন্তু সমাজ বলছে তারা অপরিবর্তিত। তাদের উদ্দেশ্য করে বলতে চাই, মুখোশ পরে, ঢাল ব্যবহার করে শুধু মুখে ভালো হয়েছি বললেই হবে না, ভেতর থেকে ভালো হতে হবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানা আয়োজিত ‘ওপেন হাউজ ডে’ তে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএমপি কমিশনার বলেন, বিট পুলিশিং হলো একটি নির্ভেজাল সেবা মাধ্যম। থানা হলো মূল সেবা কেন্দ্র। আমরা থানাকে ক্ষুদ্র ক্ষুদ্র এলাকায় ভাগ করে অফিসার নিয়োগ করেছি। তারা স্থানীয়দের কাছের মানুষ হয়ে, ঘরের পুলিশ হয়ে, জনবান্ধব পুলিশ হয়ে পাশে পাশে ঘুরে সাধারণ মানুষের কথা শুনে মানবাধিকার সমুন্নত রেখে অপরাধ নিয়ন্ত্রণে কাজ করবে। জনগণ ও পুলিশ এক হয়ে কাজ করে দুষ্ট দমনে সোচ্চার হতে হবে। আমরা সবাই আন্তরিক, দু’একজন ব্যতিক্রম থাকলে কোনো ছাড় দেয়া হবে না।

বিএমপি কমিশনার সভায় আসা এলাকাবাসীকে নগরের আবাসিক হোটেলে কোনো অনৈতিক কর্মকাণ্ড চলছে কিনা জানতে চাইলে সবাই এক বাক্যে সন্তোষ প্রকাশ করে অনৈতিক কর্মকাণ্ড বন্ধে ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, আগে কি ছিল জানা নেই, আমরা অনৈতিক কর্মকাণ্ডে জিরো টলারেন্স নীতি নিয়ে একটি নতুন বরিশাল দেখতে চাই। কোথাও কোনো অনৈতিক কর্মকাণ্ড চলছে কিনা জানাবেন।

সভায় বিএমপি কমিশনার জনগণের আন্তরিকতা ও তথ্যের ভিত্তিতে অপরাধ দমন করে একটি জনমুখী-গণমুখী পুলিশিংয়ের মাধ্যমে নিরাপদ নগর উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম বলেন, আমরা বিভিন্ন প্রক্রিয়ায় জনগণের কাছে পৌঁছাতে এবং আপনাদের সংশ্লিষ্টতায় সেবার মান আরও বেগবান করতে চেষ্টা করছি।

সভায় উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. মোকতার হোসেন বলেন, আমরা তৃণমূল পর্যায়ে সেবা পৌঁছে দিতে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছি। কোনো অফিসারের বিরুদ্ধে ভুক্তভোগীর সেবা পৌঁছে দিতে গাফিলতির অভিযোগ পেলে যথাযথ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সেবার মান নিয়ে আমাদের গোপনে ও প্রকাশ্যে জানাবেন।

অনুষ্ঠানে সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি মডেল থানা) মো. রাসেল, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) মো. আ. হালিম, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) মো. মাসুদ রানা, সহকারী পুলিশ কমিশনার (নগর গোয়েন্দা) নরেশ কর্মকার, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলামসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net