, ,

শিরোনাম :
‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন

কুয়াকাটায় পর্যটন দিবস পালিত

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পৃথক পৃথক ভাবে পর্যটন দিবস পালিত হয়েছে। ‘‘গ্রামীণ উন্নয়নে পর্যটন’’ প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে স্থানীয় বিভিন্ন সংগঠনের আয়োজনে এ দিবসটি পালিত হয়।

বাংলাদেশ পর্যটনকর্পোরেশন, ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) ও কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট এ্যাসোসিয়েশন (কুটুম) পৃথক ভাবে আলোচনা সভার আয়োজন করেন। পরে টোয়াক সদস্যরা পর্যটক ও সৈকতের ব্যবসায়িদের সচেতনতা বৃদ্ধির লক্ষে সী-বিচ পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ করেন। এতে পর্যটকসহ স্থানীয়রা অংশগ্রহন করেন।

এ দিবসটি পালনের লক্ষে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মোটেল যুব পান্থ নিবাসের হল রুমে বেলা ১১ টায় সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন যুব পান্থ নিবাসের ব্যবস্থাপক সুভাস চন্দ্র নন্দি। এসময় বক্তব্য রাখেন মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান, ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পরির্দশক মো. মিজানুর রহমান, কুয়াকাটা প্রেস ক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব।

এর আগে ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর উদ্যোগে আলোচনা সভায় টোয়াক’র সেক্রেটারি জেনারেল মো. আনোয়ার হোসেন আনু,সহ সভাপতি লুৎফুল হাসান রানা, সাংবাদিক জাহিদ রিপন, জহিরুল ইসলাম মিরন সহ আরো অনেকে। এছাড়া কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট এ্যাসোসিয়েশন (কুটুম) সকাল সাড়ে ৯ টায় কুয়াকাটা প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net