, ,

শিরোনাম :
বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি পুনরায় চাহিদার ৪০ ভাগের ওপরে এক দশকে বরিশালে হারিয়েছে ১ হাজারের বেশি পুকুর ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার নাশকতার মামলায় আ’লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা, বাকেরগঞ্জে চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা
এ্যাডভেঞ্চার লঞ্চে জন্ম নেয়া শিশুর পরিবারের আজীবন যাতায়েত ফ্রী

এ্যাডভেঞ্চার লঞ্চে জন্ম নেয়া শিশুর পরিবারের আজীবন যাতায়েত ফ্রী

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক।। ৩ অক্টোবর শনিবার ঢাকা থেকে বরিশাল ফেরার পথে এ্যাডভেঞ্চার ৯ লঞ্চে জন্ম নেওয়া কন্যা সন্তান ও তার বাবা মায়ের এ্যাডভেঞ্চারে যাতায়াত আজীবন ফ্রি করে দিয়েছেন নিজাম শিপিং লাইন্সের স্বত্বাধিকারী মোহম্মদ নিজাম উদ্দিন মৃধা।

জানাগেছে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দুধল গ্রামের মোহাম্মদ ফোরকান হাওলদার ও তার স্ত্রী মোসাম্মৎ ফাহিমা বেগম ঢাকা থেকে বরিশাল ফিরছিলেন। রাত সারে ১১ টার দিকে ফাহিমা বেগম লঞ্চের ২১০ নম্বর কেবিনে একটি কন্যা সন্তানের জন্ম দেন।

এই খবর পেয়ে এডভেঞ্চার লঞ্চের মালিক মোহম্মদ নিজাম উদ্দিন মৃধা পরিবারটির লঞ্চ যাতায়াত আজীবনের জন্য ফ্রি করে দেন। এবং মিসেস নিজাম মৃধা কন্যা সন্তানটির নাম রাখেন নুসাইবা। কারন মিসেস নিজামের নামও নুসাইবা।

লঞ্চের সুপারভাইজার মোঃ মাসুদ খান বলেন আমরা নবজাতকের খবর পেয়ে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি তাদেরকে সেবা দেয়ার এবং লঞ্চে নবজাতকের কথা ছড়িয়ে পড়লে অন্য কেবিনের এক যাত্রী বরিশাল শেবাচিম হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার শাহানাজ শারমিন গিয়ে দেখে বলেন মা মেয়ে দুজনেই ভালো আছেন।

ফোরকান-ফাহিমা দম্পতির আগেও একটি ৮ বছরের কন্যা সন্তান রয়েছে, তারা দুজনেই ঢাকায় গার্মেন্টসে চাকুরী করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net