রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৪২

শিরোনাম :
মাঠে কচু গাছ লাগিয়ে শিক্ষার্থীদের প্রতীকী প্রতিবাদ গৌরনদীতে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, অভিযুক্ত পলাতক প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হচ্ছে ‘প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট’ বরিশালে স্কুল ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল নুরু শিকদারের পরিবার হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান
সরকারি বরিশাল পলিটেকনিক শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে মানববন্ধন

সরকারি বরিশাল পলিটেকনিক শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে মানববন্ধন

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক॥ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে সকল সেশনের পরীক্ষা দ্রুত নিশ্চিত করার জন্য ৬ দফা দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। পরে তারা একই দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন।

 

 

বুধবার সকাল ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বরিশালের সকল পলিটেকনিকের শিক্ষার্থীবৃন্দের ব্যানারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। বরিশাল সরকারি পলিটকনিক ইনস্টিটিউটের পাওয়ার বিভাগের ৬ষ্ঠ পর্বের পর্বের শিক্ষার্থী জোবায়ের হোসেন জুয়েলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী লুৎফর রহমান, রাহাত ইয়াসিন, সাবাব হোসেন জিসাদ ও সামিয়া আক্তার।

 

 

বক্তারা বলেন, সেশন জট কোন ভাবেই মেনে না নেয়া হবে না। হাতে-কলমে ক্লাস ছাড়া তারা পরীক্ষা দিতে ইচ্ছুক নয়। ৮ম পর্বের শিক্ষার্থীদের দ্রুত মৌখিক পরীক্ষা গ্রহন ও ফল প্রকাশ, ২য়, ৪র্থ ও ৬ষ্ঠ পর্বের সংক্ষিপ্ত সিলেবাসে দ্রুত পরীক্ষা বাস্তবায়ন, এসএসসি ও এইচএসসি’র মতো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তরের মাধ্যমে গণমাধ্যমে প্রকাশ এবং কারিগরি শিক্ষার মনোন্নয়নে দ্রুত যুগপোযোগী পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে দাবী জানান বক্তারা।

 

 

মানববন্ধন শেষে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে যান পলিকেটনিক শিক্ষার্থীরা। এ সময় জেলা প্রশাসক বরাবর ৬ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস শিক্ষার্থীদের স্মারকলিপি গ্রহণ করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net