রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৪১

শিরোনাম :
মাঠে কচু গাছ লাগিয়ে শিক্ষার্থীদের প্রতীকী প্রতিবাদ গৌরনদীতে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, অভিযুক্ত পলাতক প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হচ্ছে ‘প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট’ বরিশালে স্কুল ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল নুরু শিকদারের পরিবার হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান
পটুয়াখালীতে বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রের

পটুয়াখালীতে বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রের

dynamic-sidebar

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃপটুয়াখালীর বাউফল উপজেলায় বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত মো. তানজিল আহম্মেদ (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার রাতে ঢাকার নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।তানজিল ঢাকার ইউরোপিয়ান ইউনিভার্সিটির প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি বাউফল উপজেলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকার বাসিন্দা পুলিশ কর্মকর্তা মো. মোফাজ্জেল হোসেনের ছেলে।

বাউফল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. লতিফ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাতে কালাইয়ার কর্পূরকাঠি এলাকা থেকে পিকনিক শেষে মোটরসাইকেলে তিন বন্ধু মো. সানিম (২৩), মো. কাইউম (২২) ও মো. তানজিল বাসায় ফিরছিলেন।

রাত ৩টার দিকে দ্রুতগতির মোটরসাইকেলটি কালাইয়া-বাউফল সড়কের টিঅ্যান্ডটি এলাকায় পৌঁছলে সড়কের গতিরোধকের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হয়ে তিন বন্ধুই গুরুতর আহত হন।

তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তিনজনকেই বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।

অবস্থার অবনতি হলে সেখান থেকে শনিবার সকালে তানজিলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার নিউরোসায়েন্সেস হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net