শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩১

শিরোনাম :
গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল নুরু শিকদারের পরিবার হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়?

বরিশালে আগুনে পুড়ে ঘুমন্ত শিশুর মৃত্যু

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥॥বরিশালে গভীর রাতে বসতঘরে অগ্নিকাণ্ডে ৮ বছর বয়সের এক স্কুলছাত্র পুড়ে মারা গেছে। আগুনে পুড়েছে ওই শিশুদের বসতঘরও। মঙ্গলবার রাতে এ ঘটনার পর বুধবার সকালে স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

তারা ক্ষতিগ্রস্ত পরিবারাকে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেন।মঙ্গলবার রাত দেড়টার দিকে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের উত্তর লামছড়ি গ্রামে ইউনুস গাজীর বাড়িতে ঘটে এই ঘটনা। ইউনুস গাজী ও তার স্বজনরা, ওই ঘরে ৩ নাতি-নাতনি নিয়ে তাদের নানা-নানি ঘুমিয়েছিলেন। হঠাৎ ধোয়ার কুন্ডলী ও আগুনের তাপে তাদের ঘুম ভেঙ্গে যায়। আগুন দেখে তারা ডাক-চিৎকার শুরু করেন এবং অন্যান্যকে নিয়ে ঘরের বাইরে চলে যান। তবে তাড়হুড়োর কারনে ঘরের ভেতরেই থেকে যায় ৮ বছরের নাতি রেজাউল গাজী।

 

গ্রামবাসীর দীর্ঘ চেষ্টায় একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণ হলে ঘরের মধ্যে পুড়ে আঙ্গার অবস্থায় রেজাউলের লাশ উদ্ধার করেন স্বজনরা। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ড হয়েছে বলে সন্দেহ করছেন এলাকাবাসী।রেজাউল স্থানীয় উত্তর লামছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।নানা-নানির কাছে থেকে পড়াশোনা করতো নিহত রেজাউল ও তার অপর দুই ভাই-বোন।

 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।বুধবার স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু তাৎক্ষণিক ভাবে ওই পরিবারকে নগদ টাকা প্রদান করেন এবং একটি ঘর নির্মাণ করে দেয়ার আশ্বাস দেন। এছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাতাব হোসেন সুরুজ ওই পরিবারকে নগদ টাকা সহায়তা প্রদান করেন। বুধবার সকাল ৯টায় জানাজা শেষে বাড়ির পাশের গোরস্থানে শিশু রেজাউলের দাফন সম্পন্ন হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net