মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫২

শিরোনাম :
ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৭০ বাঁকে ‘মৃত্যুফাঁদ’ ছাত্রলীগ কর্মীর হামলায় যুগান্তরের বরিশাল ব্যুরো প্রধান আহত গৌরনদীতে মাদকাসক্ত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার বরিশালের সবগুলো নদ-নদীর পানি বিপদ সীমার ওপরে প্রবাহিত হচ্ছে পটুয়াখালীতে সেজদায় গিয়ে ইমামের আকস্মিক মৃত্যু অর্ধশতাধিক গ্রাহকের থেকে টাকা আদায় যুবদল সভাপতির বাকেরগঞ্জে ডাকাতি মামলার ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে অনিয়মের অভিযোগ ফ্যাসিস্টদের বিচার হবে, প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকবে না: আইনমন্ত্রী পটুয়াখালীতে আইনজীবী দম্পতিকে কুপিয়ে জখম, মাদক মামলার মূল আসামি গ্রেপ্তার
বরিশালে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠিত

বরিশালে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠিত

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ গত ২১ জুন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে বরিশাল জেলার ৯ টি উপজেলার ৫০ টি ইউনিয়নে ভোট যুদ্ধে জয়লাভ করেন ইউনিয়ন পরিষদের ৫০ জন চেয়ারম্যান।

 

 

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুর ১২ টায় বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বরিশাল জেলার নয়টি উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত ৪৯ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কে শপথ পাঠ করান জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

 

 

এসময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস,সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বরিশাল মোহাম্মাদ নূরুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে বরিশাল জেলার ৯ টি উপজেলার ৪৯ জন নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ পাঠ করান জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

 

 

এসময় ১ টি ইউনিয়নের চেয়ারম্যান করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় তিনি সপথ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি।শপথ অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক সকল চেয়ারম্যানদের দেশ ও জনগণের জন্য কাজ করার আহবান জানান।পাশাপাশি সরকারের প্রতিনিধি হিসেবে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দিকনির্দেশনা প্রদান করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net