, ,

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ সংসদে বিএনপি এমপির অভিযোগ, দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বরিশালে গরু চুরির সন্দেহে আটক ৩, বসতঘর-গোয়ালঘরে আগুন সাংবাদিকতার পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার! বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি

ববির হল-লাইব্রেরি খুলছে ৪ অক্টোবর

dynamic-sidebar

ববি প্রতিনিধিঃআগামী ৪ অক্টোবর থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আবাসিক হল ও লাইব্রেরি খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের ৩৫তম একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে ক্লাস কার্যক্রম শুরু হবে অক্টোবরের তৃতীয় সপ্তাহে।

কমপক্ষে যারা ১ ডোজ টিকা নিয়েছেন তারাই হলে উঠতে পারবেন। এসব তথ্য মোবাইল ফোনে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর খোরশেদ আলম বলেন, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে অক্টোবরের ৪ তারিখ থেকে আবাসিক হল ও লাইব্রেরি খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রাথমিকভাবে যারা কমপক্ষে ১ ডোজ টিকা গ্রহণ করেছেন তারা সংশ্লিষ্ট কাগজপত্র দেখিয়ে হলে উঠতে পারবেন।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী জয়নাল আবেদীন এ বিষয়ে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ আমাদের হল ও লাইব্রেরিগুলো খুলে দেয়ার জন্য। আমরা আশা রাখি খুব দ্রুত যাতে আমরা ক্লাস রুমে ফিরে যেতে পারি এবং সেশনজট থেকে মুক্তি পেতে পারি সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন।

প্রসঙ্গত, গত বছরের (২০২০) মার্চ মাসের মাঝামাঝিতে করোনা সংক্রমণ দেখা দিলে বন্ধ করে দেয়া হয় বিশ্ববিদ্যালয়ের হল ও অন্যান্য কার্যক্রম। তাই দীর্ঘ ১৮ মাসের বেশি সময় পরে পুনরায় হল খোলার সিদ্ধান্তে খুশি বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net