শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০১

শিরোনাম :
বরিশাল থেকে চুরি, টুঙ্গিপাড়ার নির্জন স্থানে মিললো মোটরসাইকেল উদ্ধারের পরও বাঁচানো গেল না যাত্রীছাউনিতে জন্ম নেওয়া নবজাতককে বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস রাতে ফেরি বন্ধে হিজলা-মুলাদী ও কাজিরহাটের লক্ষাধিক মানুষ জিম্মি পটুয়াখালীতে সালিশ করতে আসায় নারী ইউপি সদস্যকে মারধরের অভিযোগ বরিশালের উলানিয়া: লঞ্চঘাটে বাড়তি ফি নেওয়ায় ইজারাদারকে সতর্ক নোটিশ গৌরনদীতে মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষে আহত ২ উপকূলীয় মানুষের জীবনযাপন দেখতে বরিশালে ডাচ রাষ্ট্রদূত অবৈধ ড্রেজার পাইপ ভেঙে ফেলার নির্দেশ বরিশাল সিটি প্রশাসকের বরিশাল মহানগর ছাত্রদল নেতা দিপুকে কুপিয়ে জখম

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

dynamic-sidebar

অনলাইন ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে মঙ্গলবার ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।এরআগে বিকালে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

নাম প্রকাশ না করার শর্তে একটি গণমাধ্যমকে সংশ্লিষ্ট চিকিৎসক জানিয়েছেন, খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে কয়েক দিন হাসপাতালে থাকতে হতে পারে। সে জন্য তাকে ভর্তি করানো হয়েছে।এছাড়া হাসপাতালটির পরিচালক ডা. আরিফ মাহমুদও বিএনপি চেয়ারপারসনকে ভর্তির বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।বিএনপি চেয়ারপারসন এভারকেয়ার হাসপাতালে ৫৩ দিন চিকিৎসা শেষে ১৯ জুন বাসায় ফেরেন।

এরপর থেকে গুলশানের ভাড়া বাসা ‘ফিরোজা’য় ছিলেন তিনি।খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে চিকিৎসা নেন। হাসপাতাল ছাড়ার সময় তার মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী জানান, বিএনপি নেত্রী হাসপাতালে থাকলে আবারও সংক্রমিত হতে পারেন। এরপর থেকে বাসায় থেকেই সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছিল।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net