, ,

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ সংসদে বিএনপি এমপির অভিযোগ, দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বরিশালে গরু চুরির সন্দেহে আটক ৩, বসতঘর-গোয়ালঘরে আগুন সাংবাদিকতার পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার! বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি
জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

dynamic-sidebar

অনলাইন ডেস্কঃ জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৮৬ সালের এ দিনে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ দলটি প্রতিষ্ঠা করেন। দিনটি উপলক্ষ্যে সারা দেশে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে জাতীয় পার্টি ও এর অঙ্গ-সংগঠনগুলো।

সকাল ৯টায় কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয় চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করবেন পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদেরের নেতৃত্বে জ্যেষ্ঠ নেতারা।

এ সময় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন তারা। বিকাল ৩টায় রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের। মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ শীর্ষ নেতারা এতে অংশ নেবেন।

আলোচনা সভা শেষে একই স্থানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক, জিএম কাদেরের সহধর্মিণী শেরিফা কাদের এমপির তত্ত্বাবধানে এ অনুষ্ঠান পরিবেশন করবেন জাতীয় সাংস্কৃতিক পার্টির সদস্যরা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পার্টির বনানী কার্যালয় এবং কাকরাইল কার্যালয়ে আলোকসজ্জা করা হয়েছে।

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে দীর্ঘ ৯ বছর দেশ পরিচালনা করে জাতীয় পার্টি। ১৯৯০ সালে রাষ্ট্রক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর দীর্ঘ চড়াই-উতরাই পেরিয়ে দলটি এখন জাতীয় সংসদের প্রধান বিরোধী দল। জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠাপোষক রওশন এরশাদ বিরোধীদলীয় নেত্রী। বর্তমানে তিনি ব্যাংককে চিকিৎসাধীন রয়েছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net