শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৫৩

শিরোনাম :
নগরীর জিয়া সড়ক এলাকা থেকে দিনে দুপুরে সাইকেল চুরি! গণভোটের রায় উপেক্ষা করে সরকার স্বৈরাচারী পথে: মুজিবুর রহমান বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশাল থেকে চুরি, টুঙ্গিপাড়ার নির্জন স্থানে মিললো মোটরসাইকেল উদ্ধারের পরও বাঁচানো গেল না যাত্রীছাউনিতে জন্ম নেওয়া নবজাতককে বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস রাতে ফেরি বন্ধে হিজলা-মুলাদী ও কাজিরহাটের লক্ষাধিক মানুষ জিম্মি পটুয়াখালীতে সালিশ করতে আসায় নারী ইউপি সদস্যকে মারধরের অভিযোগ বরিশালের উলানিয়া: লঞ্চঘাটে বাড়তি ফি নেওয়ায় ইজারাদারকে সতর্ক নোটিশ গৌরনদীতে মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষে আহত ২
বঙ্গবন্ধুর সমাধিতে বরিশাল সিটি মেয়রের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে বরিশাল সিটি মেয়রের শ্রদ্ধা

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ॥ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

সোমবার দুপুরে স্ত্রী ও সন্তানকে নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান মেয়র। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

পরে মহানগর আওয়ামী লীগের পক্ষে ও ছাত্রলীগের নেতার্মীদের সাথে নিয়েও শ্রদ্ধা জানান এবং বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বইতে মন্তব্য লেখেন মেয়র।

এ সময় টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, বরিশাল মহানগর ছাত্রলীগের আহবায়ক রইজ আহম্মেদ মান্না, মঈনুল, আরিফুর রহমান শাকিল, সদস্য সচিব কাজী রানা, সাইফুল ইসলাম পারভেজ ও ফয়সাল বিন নয়নসহ কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net